Anindya Islam Amit
Member of the Bangladesh Parliament
| Date of Birth | : | 24 August, 1975 (Age 50) |
| Place of Birth | : | Jessore, Bangladesh |
| Profession | : | Politician, Businessman |
| Nationality | : | Bangladeshi |
| Social Profiles | : |
Facebook
|
অনিন্দ্য ইসলাম অমিত (Aninda Islam Amit) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও যশোর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
জন্ম ও শিক্ষাজীবন
অনিন্দ্য ইসলাম অমিত ১৯৭৫ সালের ২৪ আগষ্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তরিকুল ইসলাম, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ছিলেন। তার মাতার নাম অধ্যাপিকা নার্গিস ইসলাম ।
অনিন্দ্য ইসলাম অমিত ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচ এসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি অনার্স এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন। ২০০২ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি টিভি বিতর্ক প্রতিযোগীতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের নেতৃত্ব দিয়েছিলেন ।
কর্মজীবন
অনিন্দ্য ইসলাম অমিত ব্যাবসার সাথে জড়িত ।
তিনি ল্যাবস্কান মেডিকেল সার্ভিসেস লিমিটেড, লোকসমাজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি যশোর মেডিসিন ব্যাংক, রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইনস্টিটিউট, বাংলা একাডেমী, যশোর প্রেস ক্লাব,যশোর চেম্বার অব কমার্স, যশোর ক্লাব,ঝিনাইদহ এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন, গ্রাজুয়েট বায়োকেমিষ্ট এ্যাসোসিয়েশন, বাংলাদেশ বায়োকেমিক্যাল সোসাইটির আজীবন সদস্য। এছাড়া তিনি বেশ কিছু সামাজীক সংগঠনের সাথে জড়িত।
রাজনৈতিক জীবন
অনিন্দ্য ইসলাম অমিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৯৬ সাল থেকে দলের সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভূমিকা পালন করেন। তিনি যশোর জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রয়ি সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবন
অনিন্দ্য ইসলাম অমিতের সহধর্মিনির নাম সোহানা পারভীন। তাদের দুই ছেলে রয়েছে।
Quotes
Total 0 Quotes
Quotes not found.