photo

Afzal Hossain

Bangladeshi actor
Date of Birth : 19 July, 1954 (Age 71)
Place of Birth : Satkhira District, Bangladesh
Profession : Actor, Painter, Poet
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Twitter
আফজাল হোসেন (Afzal Hossain) একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী এবং বিজ্ঞাপন নির্মাতা। শিল্পকলার অভিনয় শাখায় তার অবদানের জন্য তিনি ২০২২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক লাভ করেন।

প্রাথমিক জীবন

আফজাল হোসেন ১৯৫৪ সালের ১৯শে জুলাই তৎকালীন পূর্ববাংলার সাতক্ষীরার পারুলিয়াতে জন্মগ্রহণ করেন। তার বাবা আলি আশরাফ হোসেন ছিলেন একজন মেডিকেল অফিসার। তার ভাইয়ের নাম আলফাজ হোসেন এবং বোন রুমানা আফরোজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট কলেজে পড়েছিলেন।

কর্মজীবন

আফজাল হোসেন সত্তর দশকের মাঝামাঝি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন এবং বিটিভির প্রযোজনায় নাটকে অভিনয় করেন। এছাড়া তিনি বক্স-অফিস হিট করা "দুই জীবন", "নতুন বউ" এবং "পালাবি কোথায়" সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮৪ সাল থেকে তিনি বিজ্ঞাপন নির্মাণ করেন। বাংলাদেশের মডেলিং জগৎ কে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তার অবদান অনস্বীকার্য। ২০১১ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ 'শুধু একটাই পা'। এছাড়া তিনি ছবিও আঁকেন। বর্তমানে তিনি নাট্য পরিচালক হিসেবেও কাজ করছেন।

আফজাল-সুবর্ণা জুটি

১৯৮০-র দশকে বাংলাদেশের নাটকে সুবর্ণা-আফজাল জুটি বিশেষ দর্শকপ্রিয়তা লাভ করে। তাদের অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে “কুল নাই কিনার নাই”, “পারলে না রুমালি”, “জোহরা”, “ওহ দেবদুত”, “রক্তের আঙ্গুরলতা”, ইত্যাদি। ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চেও তারা জুটি হিসেবে দর্শকদের মন জয় করতে সক্ষম হন। তাদেরকে ছোট পর্দার চিরসবুজ জুটি বলা হয়।

ব্যক্তিগত জীবন

আফজাল হোসেন তানজিন হালিম মনাকে বিয়ে করেন। তাদের দুইজন পুত্র সন্তান রয়েছে।

Quotes

Total 0 Quotes
Quotes not found.