#Quote
More Quotes by Probar Ripon
মাথার উপর ছাদ খুঁজতে গিয়ে, আকাশ হারানো এক প্রজাতি হলো মানুষ
বাবার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ১০ বছর! কি ভয়ংকর সেই দিন, যেদিনের পর থেকে আমি অন্য মানুষ।
জীবন এতই অবাধ, আমি যেদিকে যাই সেটাই আমার পথ
প্রয়োজনে তো কতজনকেই মনে পড়ে; অপ্রয়োজনে যাকে মনে পড়ে, সে-ই তো কাছের মানুষ
জীবনের কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য খুঁজতে গিয়ে আমরা জীবনকে হারিয়ে ফেলি
মানুষের উৎসবের আতশবাজি, পটকার শব্দে আজ রাতে যে পাখিরা মরে যাবে; তাদেরকে শেষবারের মতো জানাই বিদায়।
আশা করব, মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে ।
পূর্ব ধারণা নিয়ে কখনো সমুদ্রের কাছে যেতে নেই, কে বলবে একই রকম আকাশ সে দুইবার দেখেছে?
ভয় পেলে একাকীত্ব ভয়ংকর, ভয় না পেলে একাকীত্ব ভয়ংকর সুন্দর
তোমার কাছে গেলে, আমার একাকীত্ব যায় বেড়ে