বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত
Admin
November 26, 2024
2756
পৃথিবীর বড় বড় ভূখণ্ডগুলোকে বলা হয় মহাদেশ। পুরো পৃথিবী জুড়ে রয়েছে এমন ৭টি মহাদেশ, যার মধ্যে আয়তনে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মানচিত্রে আমাদের বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে, বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষাগুলোর আন্তর্জাতিক বিষয়াবলি কিংবা ভূগোল অংশে প্রায়ই এশিয়া মহাদেশ থেকে প্রশ্ন আসে। তাই এই ব্লগে জানাবো এশিয়া মহাদেশ সম্পর্কে বিস্তারিত। এছাড়াও এশিয়া মহাদেশের দেশগুলোর নাম, এশিয়া মহাদেশে কয়টি দেশ? -এর মতো এমন সব গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের উত্তর পাবেন ব্লগটি শেষ পর্যন্ত পড়ে।
এশিয়া মহাদেশের সংক্ষিপ্ত পরিচিতি
এশিয়া মহাদেশ হলো বিশ্বের সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ। তবে, দেশের সংখ্যার দিক থেকে এশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এটি পৃথিবীর পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। এশিয়া ও ইউরোপ একই ভূখণ্ডে অবস্থিত, তাই অনেক ভূত্ত্ববিদ একে ইউরেশিয়াও বলেত থকেন। তবে ইউরোপের সাথে এশিয়ার কোনো সীমারেখা নেই।
সাংস্কৃতিকভাবে এশিয়া মহাদেশ বেশ বৈচিত্র্যপূর্ণ। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ ভারতেই যে পরিমাণ সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়, তা অন্য যেকোনো একটি মহাদেশের বৈচিত্র্যতার চেয়েও অনেক বেশি! এছাড়াও এশিয়ার দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ ভাষা, ধর্ম, বর্ণের বৈচিত্র্যতা, এশিয়া মহাদেশকে করেছে পুরো পৃথিবী থেকে আলাদা করে থাকে।
এশিয়া মহাদেশের ভৌগলিক অবস্থান
পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল মহাদেশ এশিয়া, প্রাথমিকভাবে পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের ৩০% অংশ জুড়ে অবস্থিত এই এশিয়া মহাদেশ। এই মহাদেশের উত্তরে ইউরোপ মহাদেশ, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বদিকে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিম আফ্রিকা মহাদেশ অবস্থিত।
দক্ষিণ এশিয়া (South Asia)
এশিয়ার দক্ষিণাঞ্চল দক্ষিণ এশিয়া নামে পরিচিতি। বর্তমানে এই অঞ্চলটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়া ভারতীয় প্লেটে অবস্থিত। এর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর এবং উত্তরে হিমালয়, কারাকোরাম ও পামির পর্বত । ১৮৫৭ সাল থেকে শুরু করে ১৯৪৭ সাল পর্যন্ত এই দক্ষিণ এশিয়া ব্রিটিশ সাম্রাজ্যের মূল অঞ্চল ছিলো । তাই দক্ষিণ এশিয়া নামটি মূলত ব্রিটিশ রাজ্যের প্রশাসনিক সীমানা থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত।
পূর্ব এশিয়া (East Asia)
এশিয়ার পূর্বাঞ্চলকে পূর্ব এশিয়া বলা হয়। এশিয়া মহাদেশের একটি ভৌগোলিক ও সাংস্কৃতিক উপঅঞ্চল পূর্ব এশিয়া দূর প্রাচ্যও নামে পরিচিতি। এর ভৌগোলিক ও ভূ-রাজনৈতিক আয়তন প্রায় ১ কোটি ২০ লক্ষ বর্গ কিলোমিটার, যা পুরো এশিয়া মহাদেশের ২৮ শতাংশ ও ইউরোপ মহাদেশের প্রায় ১.৫ গুণ।
পশ্চিম এশিয়া (Western Asia)
এশিয়ার পশ্চিমাঞ্চলকে পশ্চিম এশিয়া বলা হয়। পশ্চিম এশিয়া বলতে এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত একটি অঞ্চলকে বোঝায়। এশিয়ার এই অঞ্চলড়ি নিকটপ্রাচ্য নামেও পরিচিত।
উত্তর-পশ্চিম এশিয়া (North-West Asia)
এশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল উত্তর-পশ্চিম এশিয়া নামে পরিচিত। বর্তমানে এই অঞ্চলটি ইরাক, ইরান, কুয়েত, কাতার, জর্ডান, ইয়েমেন, ইসরাইল, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নিয়ে গঠিত। এশিয়া মহাদেশের এই উত্তর-পশ্চিমাঞ্চলটি মধ্যপ্রাচ্য নামে অধিক পরিচিত।
মধ্য এশিয়া (Central Asia)
মধ্য এশিয়া এশিয়া মহাদেশের একটি বিশাল ভূ-বেষ্টিত কেন্দ্রীয় অঞ্চল। এই অঞ্চলটি উজবেকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান ও কিরগিজিস্তান নিয়ে গঠিত। এই অঞ্চলটি এশিয়ার কেন্দ্রীয় অঞ্চল হওয়ার কারণে ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের দ্রব্য ও সাংস্কৃতিক ধারণাসমূহের আদানপ্রদানের অঞ্চল হিসেবে কাজ করে।
Categories
Latest Blogs
-
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়োগ...
March 13, 2026 -
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়োগ...
March 11, 2026 -
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়োগ...
March 09, 2026 -
পুলিশ নিয়োগ ২০২৬
February 27, 2026 -
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি...
February 26, 2026