#Quote

More Quotes
বিরহ দুঃখজনক হতে পারে তবে মাঝে মাঝে আমাদের অশ্রু, আমাদের যে স্বাধীনতার প্রয়োজন তার জন্য মূল্য দেয়
যার সাথে যতটুকু কথা বলা প্রয়োজন, ততটুকুই বলবো। নাহলে কথাগুলোর দাম পাওয়া যায়না।
পথশিশুদের নিয়ে ভালো কাজ করতে চাইলে অবশ্যই আপনার একটি সুন্দর মন থাকা প্রয়োজন এবং তাদের সাথে নরমভাবে মিশে থাকতে হবে তাহলেই আপনি পথ শিশুদেরকে ভালোর দিকে নিয়ে যেতে পারবেন।
নিজের দোষ গুন সব মেনে নিয়েছি তাই আজ কারও মন জয় করার প্রয়োজন আর অনুভব করি না।
স্বার্থপর মানুষেরা সবসময় তাদের প্রয়োজন মেটানোর জন্য তোমাকে খুঁজে বের করে কিন্তু যখন তোমার প্রয়োজন হয়, তারা অদৃশ্য হয়ে যায়।
সিনেমায় চারিত্রিক বৈশিষ্ট্যসূচক গুণগুলোই মানুষের মনের অন্তরঙ্গ বিষয় ধরতে ও যোগাযোগ ঘটাতে সক্ষম। - সত্যজিৎ রায়
দুনিয়াটা হলো কতোগুলো স্বার্থপরের আড্ডাখানা। অন্যকে দিয়ে নিঃশেষ হয়ে যেতে পারো তুমি, কিন্তু তোমার প্রয়োজনে কারো কাছ থেকে একটা কানাকড়িও পাবে না। — জহির রায়হান
বলার আগে শুনে নাও প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা কর, সমালোচনার আগে ধৈর্য্য ধর, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেয়ার আগে চেষ্টা কর
মনে রাখা প্রয়োজন যে , একজন হতাশাগ্রস্ত মানুষের চেয়ে একজন সুখী মানুষ হাজার গুন বেশি কর্মক্ষম। - ডেল কার্নেগি
নিজের যত্ন নেওয়া, নিজেকে ভালোবাসা এবং নিজের সুখকে অগ্রাধিকার দেওয়া স্বার্থপরতা নয় বরং জীবনে এগুলো প্রয়োজন।