More Quotes
প্রকৃতি থেকে দূরে থাকবেন না! তাহলে জীবনে অন্ধকার আসতে বেশী সময় লাগবে না।
আমি রাতকে ভালোবাসি কেননা অন্ধকার না হলে কখনোই আমি তারাগুলোকে দেখতে পাই না। - স্টিফেন মেয়া
আকাশটা আমার মতই, নীল… কিন্তু মাঝে মাঝে অন্ধকারে হারিয়ে যায়!
আলাে সূর্যের, হােক কিংবা আশার।দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। 🌄শুভ সকাল🌄
অন্ধকার শ্মশানে ভীরু ভয় পায় সাধক সেখানে সিদ্ধি লাভ করে। - সুনীল গঙ্গোপাধ্যায়
পৃথিবীতে এই জন্মলাভ তবু ভালো; ভূমিষ্ঠ হবার পরে যদিও ক্রমেই মনে হয়, কোনো এক অন্ধকার স্তব্ধ সৈকতের, বিন্দুর ভেতর থেকে কোনো, অন্য দূর স্থির বলয়ের, চিহ্ন লক্ষ্য ক’রে দুই শব্দহীন শেষ সাগরের, মাঝখানে কয়েক মুহূর্ত এই সূর্যের আলো।
স্বার্থ কেন্দ্রিক মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যকে ক্ষতি করতেও পিছপা হয় না ; এ প্রজাতির মানুষজন মানবজাতির পক্ষে এক বিশাল বড় অভিশাপ।
তোমার চোখের জ্যোৎস্না আমার রাতের আলো তুমি ছাড়া জীবন অন্ধকার।
যে ব্যক্তি আলো-অন্ধকার, যুদ্ধ ও শান্তি, উত্থান-পতনের অভিজ্ঞতা লাভ করেছে, কেবল সেই ব্যক্তিই সত্যিকারভাবে জীবনের অভিজ্ঞতা লাভ করেছে। - স্টেফান জুইগ
যার জন্য আমার পৃথিবীটা রঙিন মনে হতো, আজ তার জন্যই আমার পৃথিবীটা অন্ধকার।