More Quotes
অভিমান জমতে জমতে একদিন পাথরের মতো শক্ত সম্পর্কটাই হারিয়ে যায়।
কিছু অভিমান বন্দী করেছি ছোট নীল খামে, সময় হলেই পাঠিয়ে দিবো তোর ডাক নামে।
রাগ সবার উপরে দেখানো যায় কিন্তু অভিমান হয় নিজের লোকের উপর। - তন্ময়
তোমার অভিমানের আগুনে পুড়ে যদি আরও খাঁটি হয় আমাদের ভালোবাসা, তবে এই পুড়ে যাওয়াকেও আমি বরণ করি। তোমার অভিমান যেন প্রেমের পরীক্ষা, যে পরীক্ষা আমি প্রতিনিয়ত দিতে চাই।
যে মানুষ মারা যাচ্ছে তার উপর সকল রাগ অভিমান করা উচিৎ নয়।
ছেলে থেকে পুরুষ হয়েছি অভিমানের চোখ লাল হয় !- কিন্তু চোক্ষে জল- আসে না।
দিনশেষে কারোর উপর কোনো রাগ থাকে না!! যেটুকু থাকে নিজের ওপর করা নিজের অভিমান।
আপনি শত অভিমান করে থাকার পরও, যে মানুষটা আপনার মুখে হাসি ফোঁটাতে পারে, সেই মানুষটি আপনাকে কল্পনার চেয়েও বেশী ভালোবাসে।
প্রেমিকার অভিমান সহ্য করা যায়, কিন্তু বাইকে স্ক্র্যাচ মানা যায় না!
প্রেম মানে হৃদয়ের টান প্রেম মানে একটু অভিমান, ২টি পাখির ১টি নীর, ১টি নদীর ২টি তির, ২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা।