More Quotes
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে। - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্
সবার সাথে অভিমান করা সাজে না! কারণ সবাই অভিমানের ভাষা বোঝে না।
যে অভিমান ভাঙাতে পারে না, সে ভালোবাসতেও জানে না।
যে অভিমানে মানুষ ফিরে আসে না, সেটা অভিমান নয়; দূরে যাওয়ার বাহানা মাত্র।
রাগের সৃষ্টি হয় মনোমালিন্য থেকে। অভিমানের জন্ম হয় অধিকারবোধ থেকে।
অভিমান বোঝার মতো যদি মানুষ না থাকে, তাহলে অভিমান করাটা নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছু না।
সম্পর্কের মাঝে রাগ অভিমান থাকবে!!! তাই বলে সেই সময় তৃতীয় কোন ব্যক্তিকে সুযোগ দিতে নেই।
ভালোবাসা তো তাকেই বলে যেখানে ঝগড়া অভিমান সবই হবে, কিন্তু দিন শেষে আবার দুজনে এক হয়ে যাবে।
রাগ সময়ের সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে। - তন্ময়
ভালোবাসায় সব হারানো মানুষ গুলো কখনো রাগ করে না! এক আকাশ অভিমান নিয়ে একাকিত্বের পথিক হয়।