#Quote
More Quotes by Kazi Nazrul Islam
আমার বিদ্রোহ হবে সেদিন বন্ধ জালিমের কালো কপাট করব যেদিন রুদ্ধ।
ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখ ও জড়তার।
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিনী বলে না তো কিছু চাঁদ।”
ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না।
মনের পরাবলম্বন বা গোলামীই আমাদের চির গোলাম করে রেখছে।
আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন- টুটবে যবে বন্ধন! পড়বে মনে, নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ-রাতে- আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাগবে ছোঁওয়া, আপনি যেচে চুমবে- বুঝবে সেদিন বুঝবে।
আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। প্রকান্ড তাঁর সৃষ্টি। এই বৃহৎকে বুঝবার সাধনাই জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। এজন্য চাই সে মুক্ত ও বিরাট জীবন।
মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।
ঝঞ্ঝার নূপুর পড়িয়া নৃত্যায়মান তুফানের মতো আমরা বহিয়া যাইবো। যাহা থাকিবার তাহা থাকিবে, যাহা ভাঙিবার তাহা আমাদের চরণাঘাতে ভাঙিয়া পড়িবেই।