#Quote
More Quotes by Imtiaz Mahmud
যা দেখো তা সত্য নয় সব, অনেক কিছুই ভুল, দূর বাতাসের ইচ্ছে মেনেই দুলছে গাছের ফুল!
ঘুমের ঘোরে আত্মা আমার শূন্যে ভেসে যায়, যেতে যেতে যায় যেন সে রাসুলের রওজায়।
জালে আটকালে তাও নিয়তিকে দোষারোপ করা যায়, বঁড়শিতে আটকালে কেবল নিজেকে।
পৃথিবীর সব গল্প বিচ্ছেদের নয়, নদী মরে গেলে দুই তীর এক হয়।
যে আপনাকে সময় দিলো, সে আসলে আপনাকে তার জীবনের কিছু অংশ দিয়ে দিলো।
আর কোনো পথ নেই, তাই পথ ভুলে, ফুলেরা পড়তে গেছে ধুলোদের স্কুলে।
অনেক যুদ্ধের পর, একটি ভোর আসে সান্ত্বনার মতো, তুমি যাকে আলো বলো— সূর্য তাকে বলে তার ক্ষত।
লাঠি হাতে যদি ভাবো, সাপ অসহায়, তোমাকে বাঁচতে হবে সাপের কৃপায়।
আমি নিরপেক্ষ না, এই পক্ষে বা ওই পক্ষেও না, আমি সবার বিপক্ষে।
গাছ জানে, যে-পাখি তার কেউ না, সে ফিরবে, কিন্তু যে-ফুল তার সব, সে কোনোদিনও ফিরবে না।