#Quote
More Quotes by Probar Ripon
আমার কাছে ঋতুচক্রে বসন্তই বছরের শুরু... সবাইকে বসন্তের শুভেচ্ছা
তুমি কোনোদিন আর ফিরবে না জেনে, বাতাসে ফিরেছে শীতের বিষণ্ণতার গন্ধ
মেয়েদের নিজের স্বভাবেই বাঁধন-মানা প্রবণতা আছে , সেইজন্যে এটা সর্বত্রই এত সহজ হয়েছে ।
আপনাকে মেনে নিতেই হবে অজস্র শ্রমিকের মৃত্যুর চেয়ে একজন সেলিব্রেটির জীবনের বিতর্ক গুরুত্বপূর্ণ, যেভাবে অজস্র ঋণ দায়গ্রস্থ কৃষকের আত্মহত্যার চেয়ে প্রিয় দলের খেলায় হেরে যাওয়া
বসন্তের বৃষ্টি এসো, ধুয়ে দাও আমার শরীরে শীতে জমা হাজার বছরের ধূলো
আমরা দুজনেই একদিন আর পৃথিবীতে থাকবো না, এ ভাবনা আমাকে কাউকে শত্রু ভাবা থেকে রক্ষা করে
জীবনের কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য খুঁজতে গিয়ে আমরা জীবনকে হারিয়ে ফেলি
প্রিয় জীবনানন্দ, এই বাংলায় আর না ফিরে আসাই ভালো, মৃত্যুর আঁধার যে এখানে শুধু শঙ্খচিল আর শালিখ শিকারীর রুপ নিলো
খোঁপা খুলে তোমার পিঠের উপর আছড়ে পড়া চুলের মতো বৃষ্টি নেমেছে শহরে। - প্রবর রিপন
কবিতাটা শোনার সময় মনে করতে পারছিলাম না এটা আমার লেখা, পরে নৈঃশব্দের মৃত্যু নাম দেখে মনে পড়লো ১৮ - ১৯ বছর আগে লেখা কবিতা বলে কথা