#Quote
More Quotes by Probar Ripon
কি পাইনি তা ভাবার সময় কোথায় আমার, কোথায় থামিনি তা ভাবার সময় কই নদীর!
শান্ত মগজ অশান্ত হৃদয়, জীবনকে জিতে নেওয়ার উপায়।
চারদিকে এত সৎ আর ভালো মানুষ, অথচ পৃথিবী এত খারাপ হলো কিভাবে! নিশ্চয় এটা এলিয়েনের কাজ। পৃথিবী থেকে এলিয়েন হটাও
মানুষের দেবতা মানুষের মনের মানুষ, জ্ঞানে কর্মে ভাবে যে পরিমাণে সত্য হই সেই পরিমাণেই সেই মনের মানুষকে পাই।
মানুষের চরিত্র যত বিচিত্রই হোক, ছুরির চরিত্র কিন্তু একই রকম
অন্য কেউ যদি আমার স্বপ্নপূরণে সত্যিকারের বাধা হতে পারে, তবে আমি আমি নই, আমি ছিলাম অন্যকেউ - প্রবর রিপন
নতুন প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, এটা বলার আগে ভাবুন, আপনিও আপনার আগের প্রজন্মের বলা নষ্ট হয়ে যাওয়া প্রজন্মের একজন
রাস্তা না চিনলে জীবন অহেতুক ভ্রমণ ছাড়া আর কিছুই নয় - প্রবর রিপন
সবচেয়ে নিঃসঙ্গ পথ নিজেকে খুঁজে বের করার পথ
সত্য হলো ভালো ও মন্দের বাইরে এক পক্ষহীন অবস্থা