#Quote

শেষ যেদিন এই পুণ্যভূমে পড়েছিল পায়ের চিহ্ন ভাষারা সব স্তব্ধ হ’লে মেঘ করেছিল সেদিনও।

Facebook
Twitter
More Quotes
বন্ধুত্ব, যেখানে কোন কিছু বলে বুঝাতে হয় না, সবকিছু সে চোখের ভাষায় বুঝে নেয় ।
আপনি যদি আমার মনের কথাগুলো জানতে চান তাহলে আমার মুখের কথায় নয় বরং আমার চোখের কথার দিকে তাকান। কারন আমি মুখ দিয়ে যত জোরে কথা বলতে পারব, তার চেয়ে বেশি উচ্চস্বরে কথা বলতে পারব আমার চোখের ভাষা দিয়ে।
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে।
চোখের ভাষা শব্দের চেয়ে অনেক বেশি কিছু বলে, চোখের ভাষা হৃদয়ের স্পন্দন বুঝতে পারে। ভালোবাসার চোখে পৃথিবীর সকল ভাষা এক, শুধু মনের দরজা খুলে বুঝতে হয়। তবেই আপনি অন্য কারো মায়াবী চোখের ভাষা বুঝতে পারবেন।
কষ্টের ভাষা শুধু চোখের জলে হয় না কখনো কখনো মিষ্টি হাসির পিছনেও কষ্ট লুকিয়ে থাকে; যেটা সবার চোখে পড়ে না!
ভালোবাসা – এক অমূল্য সম্পদ, জীবনের সুর। কোন রঙে, কোন ভাষায় একে বর্ণনা করা যায় না। হৃদয়ের স্পন্দনে, চোখের জলে মুখের হাসিতে ভালোবাসার অপার আবেগ ফুটে ওঠে।
ভাষা হলো আত্মার রক্ত ​​যার মধ্যে চিন্তা -চেতনা বিকাশ লাভ করে এবং সেগুলো প্রকাশও পায় ভাষারই মাধ্যমে।
পাঞ্জাবি ভাষা হলো একটি শক্তিশালী ভাষা। এটি পাঞ্জাবের মানুষের ঐক্য এবং স্বাধীনতার প্রতীক।
জল ঝরে জল ঝরে সারাদিন সারারাত – অফুরান নামতায় বাদলের ধারাপাত। আকাশের মুখ ঢাকা, ধোঁয়ামাখা চারিধার, পৃথিবীর ছাত পিটে ঝমাঝম্ বারিধার। স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়, নদীনালা ঘোলাজল ভরে উঠে ভরসায়। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের জলেজলে জলময় দশদিক টলমল, অবিরাম একই গান, ঢালো জল, ঢালো জল। শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের। ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। শুধু যেন বাজে কোথা নিঃঝুম ধুকধুক, ধরণীর আশাভয় ধরণীর সুখদুখ।
ভালোবাসার কষ্ট সহ্য করা যায় কিন্তু যাকে নিজের আত্মার মতো বিশ্বাস করেছিলে তার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্ট কোনো ভাষায় বোঝানো যায় না।