#Quote
More Quotes
একা বসে থাকা মানে সময় নষ্ট করা নয়, নিজেকে সময় দেওয়া।
যখন অতীতকে টেনে নিজের বর্তমানের সাথে যুক্ত করে ফেলো তখন ভবিষ্যত আর তোমার জন্য বসে থাকে না। তাই অতীতকে অতীতের জায়গায়ই থাকতে দেওয়া উচিত, তা না হলে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
জীবনের সবচেয়ে একাকিত্বের মূহুর্ত তখনই যখন কেউ তার চোখের সামনেই পুরো পৃথিবীটাকে দূরে সরে যেতে দেখে কিন্তু সে শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারেনা। — এফ স্কট ফিজারেল্ড
মিথ্যাবাদীর শাস্তি হলো তাকে কেউ বিশ্বাস করে না, এবং সেও অন্যদেরকে বিশ্বাস করতে পারেনা।
স্বপ্নকে শুধুই স্বপ্ন ভেবো না, বরং স্বপ্নকে নিজের পরিকল্পনা বানিয়ে ফেলো।
নিজেকে বদলাতে শিখেছি, কারণ সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না—আর আমি দাঁড়িয়ে থাকার মতো মানুষ নই।
ভালোবাসা মানে নিজের চেয়ে অন্যকে বেশি ভালোবাসা।
আমার মৃত্যুকালে তোমাকে যে- কথাটা বলিব মনে করিয়াছিলাম, আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে। আজ মনে হইতেছে, তুমি আমাকে যত শাস্তি দাও- না কেন আমি বহন করিতে পারিব।- রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ভর করে আজ তুমি কতটা দায়িত্ববান। যখন তুমি নিজের দায়িত্ব নিজে নিতে পারবে, তখন আর কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না।
আপনার নিজের জীবনের জন্য যে স্বপ্ন দেখেছেন, সেটিকে বাঁচিয়ে রাখতে সাহসী হন। এগিয়ে যান এবং আপনার স্বপ্ন সত্যি করুন।