#Quote

এই সমাজে বুদ্ধিমান নয়, সরল মানুষরাই বেশি কাঁদে কারণ তারা প্রতারিত হলেও প্রতারক হতে পারে না।

Facebook
Twitter
More Quotes
শিশুকে মাতা বলপূর্বক ঘুম পাড়াইতে বসিলে, ঘুম না পাওয়ায় শিশু যখন মাথা তুলিয়া ইতস্ততঃ দেখে তখনই মাতা বলেন, ঘুমা শিগগির ঘুমা! ঐ দেখ জুজু! ঘুম না পাইলেও শিশু অন্তত চোখ বুজিয়া পড়িয়া থাকে। সেই রুপ আমরা যখন উন্নত মস্তকে অতীত ও বর্তমানের প্রতি দৃষ্টিপাত করি, অমনই সমাজ বলে, ঘুমাও ঘুমাও ঐ দেখ নরক! মনে বিশ্বাস না হইলেও অন্তত আমরা মুখে কিছু না বলিয়া নীরব থাকি।
মানুষকে শুধু মানুষ খেয়ে দেয়, ব্যাপারটা এমন না! সমাজ কি বলবে, এই কথাটাও মানুষকে খেয়ে দেয়।
কোন বাঙালি আজ পর্যন্ত আত্মজীবনী লেখে নি কেননা আত্মজীবনী লেখার জন্যে দরকার সততা। বাঙালির আত্মজীবনী হচ্ছে শয়তানের লেখা ফেরেশতার আত্মজীবনী
সমাজ ভালোবাসতে শেখায় না, কেমন করে মুখোশ পরে থাকতে হয়— সেটা ভালোভাবে শিখিয়ে দেয়।
যারা ব্যক্তিত্বহীন তাদের জীবনে কোন দিশা থাকে না, তারা সমাজের চাহিদার সাথে সঙ্গতি রেখে চলে, নিজের পথে এগিয়ে যাওয়ার সাহস তাদের মধ্যে থাকে না।
নারী, টাকা ও মদ যাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস একসময় দেখা যায় এগুলো তাদের কাছে বিষের মতো হয়ে দাঁড়ায়। ফ্রাংকলিন
যে সমাজ তোমাকে বদনাম দেয়, সে হয়ত তোমার ক্ষমতা, সাহস, এবং নৈতিকতা দেখে ভয় পায়। বদনামকে নিজের উপর প্রভাবিত করতে দিও না। বরং তোমার সত্যিকারের পরিচয় দিয়েই উত্তর দাও।
যে মানুষগুলো সহজ সরল ভাবে জীবন যাপন করে তারাই প্রকৃত সুখী।
কষ্ট করে ভালো জায়গা থেকে পড়াশুনা শেষ করে, যখন ভালো চাকরি পাওয়া যায় না, তখন খুব স্বাভাবিকভাবেই সমাজ আপনাকে বেকার তকমা দিয়ে দেয়। তখন এই সমাজ থেকে গুটিয়ে নিতে নিজেকে।
যে সমাজে নারীরা পদে পদে বঞ্চনার শিকার, সে সমাজে নারীদের জাগতে হবেই।– কে এম খালিদ