#Quote
More Quotes
জীবনে যা পাইনি,তার জন্য দুঃখ নেই।যা পেয়েছি,তাই দিয়েই সুখী।কারণ জীবনের সবচে বড়ো সম্পদ হলো,সুস্থ শরীর,ভালোবাসার মানুষগুলো,আর প্রতিদিনের সূর্যোদয়।
স্বামী-স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো পারস্পরিক বোঝাপড়া।
সবাই বলে টাকা খারাপ জিনিস, অথচ সেই টাকাটাই না থাকলে মানুষ মানুষকে মানুষ মনে করে না।
টাকার জন্য কেউ পাশে থাকে কেউ আবার টাকার অভাবে পাশে থাকা ছেড়ে দেয়। মাঝে পড়ে শুধু তুমি, যার কষ্ট কেউ দেখে না।
একজন সৎ ও জ্ঞানী ব্যক্তি হল যেকোনো দেশের সব চেয়ে বড় সম্পদ ।
অপার সংসার, নাহি পারাপার, ভরসা শ্রীপদ, সঙ্গের সম্পদ, বিপদে তারিণী করোগো নিস্তার। এ ভব বন্ধন করো বিমোচন, মা বিনে তারিণী কারে দিব ভার।
জ্ঞান এমন একটি সম্পদ যা কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, তাই প্রতিদিন নতুন কিছু শিখতে হবে।
অর্থ দিয়ে জীবন কেনা যায় না ৷ - বব মার্লে
প্রকৃতির কোলে বসে, নদীর কলকল ধ্বনি শোনার মুহূর্তগুলো এক অন্যরকম শান্তি দেয়। এই মুহূর্তগুলো আমাদের ভেতরের সব দুঃখকে ভুলিয়ে দেয়। প্রকৃতির এমন নৈঃশব্দ্য মুহূর্তগুলোই জীবনের আসল সম্পদ।
টাকার অভাবে অনেক স্বপ্ন পূরণ হয় না, যা সারাজীবনের কষ্ট হয়ে থাকে।