#Quote
More Quotes by Taslima Nasrin
পুরুষরা যেমন গরম লাগলে খালি গায়ে ঘুরে বেড়ায় নারীরাও তেমনি খালিগায়ে ঘুরে বেড়াবে, তাদের স্তন সবাই দেখবে। - তসলিমা নাসরিন
প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যাই পেছনের সজল ভৈরবী ভুলে যাই মেঘলা আকাশ, নাফুরানো দীর্ঘ রাত। একবার ডাকলেই সব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকে একবার ভালোবাসলেই সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা। - তসলিমা নাসরিন
যেরকম ছিলে, সেরকমই তুমি আছ কেবল আমাকে মাঝপথে ডুবিয়েছ স্বপ্নের জলে উলটো ভাসান এত আমি ছাড়া আর ভাগ্যে জুটেছে কার! - তসলিমা নাসরিন
যদি ভুলে যাবার হয়, ভুলে যাও। দূরে বসে বসে মোবাইলে, ইমেইলে হঠাৎ হঠাৎ জ্বালিয়ো না, দূরে বসে বসে নীরবতার বরফ ছুড়ে ছুড়ে এভাবে বিরক্তও করো না। - তসলিমা নাসরিন
এখনো কেমন যেন কল কল শব্দ শুনি নির্জন বৈশাখে, মাঘচৈত্রে ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি। - তসলিমা নাসরিন
ইচ্ছে ছিল বেড়াতে নিয়ে গিয়ে ব্রহ্মপুত্রের জলে, কেউ জানবে না, ভাসিয়ে দেব একদিন কচুরিপানার মতো, খড়কুটোর মতো, মরা সাপের মতো ভাসতে ভাসতে দুঃখরা চলে যাবে কুচবিহারের দিকে… - তসলিমা নাসরিন
হে নারী, কেউ যদি তোমাকে ধর্ষণ করতে আসে, তুমিও তাকে ধর্ষণ করে দাও। পুরুষদের দেখিয়ে দাও, ধর্ষণ শুধু তারা নয়, তোমরাও পারো। - তসলিমা নাসরিন
তুমি ছাড়া তোমার কেউ নেই কোন প্রানী বা উদ্ভিদ নেই। তবু এত যে বলো তুমি তোমার, তুমিও কি আসলে তোমার ? - তসলিমা নাসরিন
নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝত যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে, সবচেয়ে বড় নির্যাতন হল- মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া। - তসলিমা নাসরিন
“পৃথিবীর ইতিহাসে, কোনও অন্ধকার সমাজে যখনই কোনও নারী পুরুষতন্ত্রের বিরুদ্ধে রুখে উঠেছে, নিজের স্বাধীনতার কথা বলেছে, ভাঙতে চেয়েছে পরাধীনতার শেকল, তাকেই গালি দেওয়া হয়েছে পতিতা বলে।” - তসলিমা নাসরিন