#Quote
More Quotes by Taslima Nasrin
মানুষের চরিত্রই এমন বসলে বলবে না, বসো না দাঁড়ালে, কি ব্যাপার হাঁটো আর হাঁটলে, ছি: বসো। শুয়ে পড়লে ও তাড়া – নাও উঠো, না শুলে ও স্বষ্তি নেই, একটু তো শুবে! - তসলিমা নাসরিন
আমি তাকে ভালোবেসে,ঘৃণা করে, তাকে সসম্মানে, গোপনে, তাকে হৃৎপিণ্ডে, রক্তচলাচলে বহন করি, বাঁচাই। আমার সময়। আমার আততায়ী, আমি জন্মে তাকে জন্ম দিই। - তসলিমা নাসরিন
আমার সংজ্ঞায় চরিত্রহীনতার সঙ্গে যৌনতার কোনও সম্পর্ক নেই, সম্পর্ক আছে শঠতা, নীচতা, অসততা, মিথ্যে, প্রতারণা, ছলনা, চাতুরীর সঙ্গে। - তসলিমা নাসরিন
পুরুষরা যেমন গরম লাগলে খালি গায়ে ঘুরে বেড়ায় নারীরাও তেমনি খালিগায়ে ঘুরে বেড়াবে, তাদের স্তন সবাই দেখবে। - তসলিমা নাসরিন
নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝত যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে, সবচেয়ে বড় নির্যাতন হল- মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া। - তসলিমা নাসরিন
হে নারী, কেউ যদি তোমাকে ধর্ষণ করতে আসে, তুমিও তাকে ধর্ষণ করে দাও। পুরুষদের দেখিয়ে দাও, ধর্ষণ শুধু তারা নয়, তোমরাও পারো। - তসলিমা নাসরিন
এখনো কেমন যেন কল কল শব্দ শুনি নির্জন বৈশাখে, মাঘচৈত্রে ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি। - তসলিমা নাসরিন
বাংলাদেশ আর ভারতকে ভাগ করলে চলবে? ভাগ করতে হবে খারাপ লোক আর ভালো লোক। ভারতের সকলে যেমন ভালো নয়, বাংলাদেশের সকলেও তেমন ভালো নয়। - তসলিমা নাসরিন
বড়শিতে গাঁথা হৃদপিন্ডের আঁশ ছিঁড়ে খেতে চাও, তুমি তো পুরুষই খাবে। সাঁতার জানি না, মধ্যনদীতে ডুবি অন্ধকে টোপ দেবার মানুষ নেই। - তসলিমা নাসরিন
ঠকতেই হবে ভালবেসে যদি গোপনে কিছুর করো প্রত্যাশা কোনও, এমনকি ভালবাসাও পাবার আশা। - তসলিমা নাসরিন