#Quote
More Quotes
সন্দেহের অন্ধকারে দাঁড়িয়ে, কেউই জীবনের আসল সৌন্দর্য দেখতে পায় না।
কাগজে-কলমে কোন সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয় সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়।
শীতের তীব্রতা ও কঠোরতা না থাকলে বসন্তের সৌন্দর্য লোকের কাছে এত মধুর লাগত না!
যে জাতির মধ্যে সৌন্দর্য বোধ দিন দিন এত কমে যাচ্ছে, সে জাতির ভবিষ্যৎ সম্বন্ধে খুব সন্দেহ হয়।
চা বাগানের নীরবতা আর সবুজের সৌন্দর্য যেন এক স্বপ্নিল জগতের দরজা খুলে দেয়।
মানুষের প্রকৃত সৌন্দর্য হলো তার মনের প্রশান্তি এবং হৃদয়ের ভালোবাসা,বাহ্যিক সৌন্দর্য ফুরিয়ে যায়, কিন্তু আভ্যন্তরীণ সৌন্দর্য চিরকাল থাকে।
বিকেলের এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে কে না চায়, সোনালি রোদের আলো যেন মনকে ছুঁয়ে যায়।
রূপের চেয়ে মন সুন্দর করা ভালো, রূপের নয় মনের সৌন্দর্যে গর্বিত হওয়া ভালো …রূপচর্চা ছেড়ে মনচর্চা করা ভালো কেননা রূপ নয় মন সারাজীবন থাকবে।
গোলাপ যেমন তার মায়া ভরা সৌন্দর্য নিয়ে কখনোই অহংকার করে না। ঠিক তেমনি একজন প্রকৃত রূপের অধিকারী কখনো অহংকার করে না।
প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশ করে ফুলের মাধ্যমে। – লিবার্ট