#Quote
More Quotes
আপনার অধিকার চেনুন এবং প্রতিশোধ নিন, কারণ ন্যায় অপরাধের বিরুদ্ধ একটি প্রতিরোধ যা মানুষের অধিকার সুরক্ষিত করে।
সব কথার জবাব দিতে নেই। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরবও থাকতে হয়।
অপমান সহ্য করি তার মানে এটা নয় যে, আমার আত্মসম্মান নেই, শুধু প্রতিবাদ করি না এটা ভেবে যে, যদি তুমি কষ্ট পাও।
সফলতা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। আমি বিশ্বাস করি নারীরা দুই ভাবে তাদের প্রতি হওয়া অপমানের প্রতিশোধ নিতে পারে। এক. সফলতা দেখিয়ে আর দুই. অপমানকে হেসে উড়িয়ে দিয়ে। — কঙ্গনা রানৌত।
কাউকে অসন্মান করতে যোগ্যতা লাগে না, কিন্তু কাউকে সন্মান জানাতে যোগ্যতা ও শিক্ষার প্রয়োজন।
আমাকে যে যা বলে চুপ চাপ শুনি! কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কে দিয়ে দিয়েছি।
সাধারণত অহংকারী মানুষকে বেশি দাম দিলে তার বিনিময়ে অপমানই পেতে হয়, কিন্তু কোনো পদে ছোটো ব্যক্তির সাথে একটু সম্মান দিয়ে কথা বলে দেখবেন, সে আপনাকে প্রয়োজন থেকে বেশি শ্রদ্ধা ও সম্মান দেবে।
আপনি যদি প্রতিপক্ষের প্রতি প্রতিশোধ নিতে চান, তবে তাকে প্রথমে ক্ষমা করে দিন এবং তারপর ভালোবাসতে শুরু করুন। বিশ্বাস করুন, এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছু হতে পারে না। — কিস্টোফার ম্যাকমিলান।
তোমার দেওয়া ভালোবাসার কারণে আমার জীবন থমকে দাড়িয়েছে- এমন তো কথা ছিলো না তবে কেনো তুমি আমার সাথে এমন করলে জানি তুমি আমার কথার জবাব দিতে পারবে না- তবু ও বলবো ভালো থেকো।
আপনি যদি আপনার আত্নাকে বড় আর মহৎ করার স্বপ্ন দেখে থাকেন, তবে আপনার উচিত হবে প্রতিশোধ নেয়ার চিন্তাকে ত্যাগ করা এবং কীভাবে ক্ষমা করা যায় সেই শিক্ষা রপ্ত করা। — এডওয়ান হাবলিন চাপিন।