More Quotes
সভ্য মানব সমাজে দারিদ্র্য নেই। এর উপযুক্ত স্থান একটি জাদুঘরে। এটা যেখানে হবে.
সমাজে শান্তিপূর্ণ ভাবে বাস করতে হলে সমাজের যাবতীয় নিয়ম নীতি মেনে চলা খুব জরুরী !
আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না। আদর্শ মানুষ ডিসটিল্ড ওয়াটারের মতো- স্বাদহীন। সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে। যারা ডিসটিল্ড ওয়াটার নয়- কোকাকোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তু ঝাঁঝালো।— হুমায়ূন আহমেদ
সমাজে অনেক প্রতিভাবান কিংবা দক্ষ মানুষজন আছেন, কিন্তু তাঁরা যদি নিজেদের দক্ষতার ওপর বিশ্বাস না রাখে তাহলে তাঁরা কঠোর পরিশ্রমে কখনোই আগ্রহী হয়ে উঠতে পারেন না।
রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে। – আল হাদিস
বয়স বাড়ার সাথে সাথে সমাজ আর পরিবারের চাপে মেয়েরা ছেলেদের চেয়ে পৃথিবীটাকে অনেকটা বেশি পড়ে ফেলে। বুঝে যায়, জানে,ছেলেরা আজীবনের শিশু, বোকা। নিজের সকল অনুভুতি নিয়ন্ত্রণ করার অসাধারণ এক ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে মেয়েরা। - কিঙ্কর আহসান
বর্তমানে আমদের মধ্যে প্রায় সকলেই সামাজিক, কিন্তু তাও যেন আমাদের আশেপাশে সামাজিকতার বড় অভাব !
সামাজিক হতে চাইলে সবার প্রথমে নিজেকে সমাজ সেবায় নিযুক্ত করতে হবে।
এই পৃথিবীতে বসবাসকারী কোনো মানুষেরই মন ষোল আনা নিজের হয় না। বড় জোর এক আনা যদি তার নিজের মন হয় তবে পনের আনাই হয় সমাজের প্রভাবে প্রভাবিত !
নারীর সফলতা শুধু তার নিজের নয়, এটি সমাজের উন্নতির প্রতীক। প্রতিটি সফল নারী আমাদের দেখায় যে, সম্ভাবনা সীমাহীন।