#Quote
More Quotes
যে মানুষ চুপচাপ তোমাকে বুঝে, বিশ্বাস করো, তার থেকে আপন কেউ হয় না।
অন্যের সাফল্যের বদলে, অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে। – জ্যাক মা
ভালোবাসা মানে একে অপরের উপর অন্ধ বিশ্বাস রাখা।
যে-দিনটিতে হাসা গেল না, সে দিনটাই সবচেয়ে ব্যর্থ- নিকোলাস চ্যামফোর্ট
“তুমি যদি কাউকে হাসাতে পার, সে তোমাকে বিশ্বাস করবে। সে তোমাকে পছন্দও করতে শুরু করবে।”
আমি ভাগ্যের কাছে হেরে যাই নাই আমি হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে
আমি বিশ্বাস করি, ক্ষমতা বাংলার জনগণের কাছে। জনগণ যেদিন বলবে ‘বঙ্গবন্ধু ছেড়ে দাও’, বঙ্গবন্ধু একদিনও রাষ্ট্রপতি, একদিনও প্রধানমন্ত্রী থাকবে না। বঙ্গবন্ধু ক্ষমতার জন্য রাজনীতি করে নাই। বঙ্গবন্ধু রাজনীতি করেছে শোষণহীন সমাজ কায়েম করার জন্য। (২৬ মার্চ ১৯৭৫)। - শেখ মুজিবুর রহমান
কেহ বিশ্বাস করে কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য-মিথ্যা যাচাই করে না যে অবিশ্বাস করে সেও না। বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর।- মানিক বন্দ্যোপাধ্যায়
মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য, সকল অর্জনের ভিত্তি। বিশ্বাসই রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করে। ব্যর্থতাকে সাফল্যে আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে।
প্রকৃতিকে জানুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছাকাছি থাকুন, আপনি কখনই ব্যর্থ হবেন না।