#Quote
More Quotes
আমাকে ডোবাবে বলে, ভয় দেখালো নদী! জানতো সে যদি, এক সমুদ্র চোখের জলে রোজ ডুবছি নিরবধি!
ছায়া তোমার গল্প বলে, তুমি শুধু তা শুনতে শেখো।
ঘাসের ভিতর লুকিয়ে রাখি হৃদয় ভরা ঢেউ দিগন্তের ওপারে ফের হাতছানি দেয় কেউ।জোৎস্না রাঙা আবছায়াতে তোমায় খুঁজি মিছে নিজেকে রোজ হারিয়ে ফেলি তোমার ছায়ার পিছে।আমার শিরায় রক্তের স্রোত পাঁজরে ভরা স্বাস তুমি নাটোরের বনলতা সেন আমি নীরব ইতিহাস।
ছায়ার গল্পে দুঃখ নেই, আছে শুধু ধৈর্যের কাহিনী।
সেই এসেছে—বসন্ত, বারান্দায় রোদ হয়ে।
তোমার থেকেও মৃত্যু আমাকে বেশি আলিঙ্গন করে রোজ!
গ্রামের সেই আবছায়া পথ আমাকে যেন টানে মাঝে মাঝে মনে হয় শহরের এই মিথ্যে চাকচিক্য ছেড়ে চলে যাই গ্রামের বুকে সবুজ গাছপালার মাঝে শান্তির দিন কাটাই।
কোথায় গেলে শান্তি পাবো? পাইনা কোনো খোঁজ! খুব গোপনে, বুকের ভেতর বৃষ্টি নামে রোজ। - কিঙ্কর আহসান
ওগো চাঁদের আলো তুমি ই ‘মা’ যে আমার। রোজ ই আমায় ঘুম পাড়িয়ো পরশে তোমার |
জীবনে ছায়া থাকবেই, তাকে ভয় পেয়ো না, তাকে গ্রহণ করো।