#Quote

সংসারে জ্বালা-যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে, মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। - বারট্রান্ড রাসেল

Facebook
Twitter
More Quotes
আমরা আমাদের মনের উপর যতো বেশী চাপ দেবো, তত বেশি আমরা নিজেদেরকে আঘাত করবো..!
প্রকৃতপক্ষে ঠিক মনের মতো লোক পাওয়া বড় দুষ্কর। অনেক কষ্টে একজন হয়তো মেলে। অধিকাংশ লোকের সঙ্গে যে আমাদের আলাপ হয়, সে সম্পূর্ন মৌখিক। তাদের সঙ্গে আমাদের হয়তো ব্যক্তিগত অভ্যাসে, চরিত্রে, মতে, ধর্ম বিশ্বাসে বিদ্যায় যথেষ্ট তফাৎ। কিন্তু একই অফিসে কি কলেজে কি কোর্টে একসঙ্গে কাজ করতে হয়, দুবেলা দেখা হয় দাদা কিংবা মামা বলে সম্বোধন করতে হয়, কৌটাস্থ পানের খিলির বিনিময়ও হয়ত হয়ে থাকে- কিন্তু ওই পর্যন্ত। মন সায় দিয়ে বলে না তার সঙ্গে দুবেলা দেখা হলে গল্প করে বাঁচি। কোন নিরালা বাদলের দিনে অফিসের হরিপদ-দার সঙ্গ খুব কাম্য বলে মনে হবে না।
নারী তোমার ছলনা একদিকে মধুর, আবার অন্যদিকে এক বিষাদময় যন্ত্রণা।
একটি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিস্কার করেছে তার মধ্যে মারাত্নক অস্ত্র হলো স্ত্রীর ঘ্যানর ঘ্যানর । _ডেল ক্যার্নেগি
মনের আড়ালে লুকানো যতটুকু কান্না আছে, সেগুলো কেউ দেখে না। আমি সেই কান্না চেপে রাখি, শুধু তোমার জন্য।
বুকশেলফ বই-ভরা, যেন নিঃশব্দ আগুনের মতো! যা মন ছুঁয়ে পুড়িয়ে দেয়!
মানুষ আসলে কখনো ভালো থাকে না। মানুষ যা পারে তা হলো ভালো থাকার চেষ্টা করাটা। সমুদ্রের উঁচু নিচু ঢেউ বিপদ হয়ে যখন জীবনে আসে মানুষ তখন লড়াই করে টিকে থাকতে চায়। এই চেষ্টাটাই, চাওয়াটাই সব। সবাই আসলে নিজ নিজ জায়গা থেকে প্রবলভাবে একা। কতকিছু বলার থাকে, কতকিছু বোঝে না কাছের মানুষেরা! প্রচন্ড অভিমান বুকের ভেতর পুষে এক একটা দিন টেনে নিয়ে যাওয়া সহজ কথা নয়! তবুও মানুষ বাঁচে, বাঁচতে চায়। - কিঙ্কর আহসান
জীবন একবারই আসে, তাই বাঁচো মন খুলে।
রাত হলো এমন একসময়, যখন অনুভূতিগুলো মনের গভীর থেকে উঠে আসে।
কিছু মানুষ কখনও মনের বাইরে যায় না, তারা সবসময় হৃদয়ের অন্তরে বসবাস করে।