#Quote
More Quotes
পড়ন্ত বিকেল, একটা থেমে যাওয়ার নাম হঠাৎ করে চুপ করে যাওয়া আকাশের মতো।
যদি বলো তোমায় ভালবাসি কত? আমি বলবো, ওই আকাশে তারা আছে যত!
সারাদিনের শেষে আকাশের কোণে একাকী থাকা চাঁদের মত আমিও একা।একাকীত্বই জীবনের সবচেয়ে বড় সঙ্গী।ভালোবাসার কষ্ট সইতে হলে একা থাকার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।জীবনের তাগিদে একা থাকার অভ্যাস নেহায়েত খারাপ নয়।
আকাশটা যেমন ধূসর হয়ে যায়, তেমনি কিছু সম্পর্কও ধীরে ধীরে ফিকে হয়।
সুযোগ এসেছে আজ, শেষবার আকাশ দেখার দেহের কী দাম আর। সে তো শুধু মালিক ছায়ার।
আকাশ ভেঙে বৃষ্টি হয় নি, মেঘ করেছিলো তবে মনে পড়লে নাকি এরকম হয়, কি জানি হয়তো হবে।
সময় শোকের চেয়ে বলশালী। শোক তীরভূমি, সময় জাহ্নবী। সময় শোকের ওপর পলি ফেলে আর পলি ফেলে। তারপর একদিন প্রকৃতির অমোঘনিয়ম অনুযায়ী, সময়ের পলিতে চাপা পড়া শোকের ওপর ছোট ছোট অঙ্কুরের আঙুল বেরোয়। অঙ্কুর। আশার-দুঃখের-চিন্তার-বিদ্বেষের। আঙুলগুলো ওপরে ওঠে, আকাশ খামচায়। সময় সব পারে।
চোখের জল সবাই দেখতে পেলেও হৃদয়ের কষ্টগুলো কেও দেখেনা
একতরফা ভালোবাসা অনেকটা আকাশের দিকে তাকিয়ে হাত বাড়ানোর মতো, আকাশের নীল রঙ কখনোই ছুঁতে পারবে না।
আকাশের চাঁদ, সে মৃদু হাসে নাকি হিংসায় হয় জ্বলে পুড়ে ছাই