#Quote
More Quotes
চাঁদের জোছনার আলোতে তোমার মুখখানা দেখবার শখ আমার আজীবনের। বড্ড ইচ্ছে করে সৌন্দর্য্যের দুই দেবীকে মুখোমুখি দাঁড় করিয়ে একটা বিদ্বেষ বাঁধিয়ে দেই।
চাঁদের আলোয় তোমার হাসি, এক স্বপ্নের মতো সুন্দর। তোমার কথা, আমার কানে সুর হয়ে বাজে। তোমার ছাড়া মনে হয় জীবন একঘেয়ে, তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ প্রিয়।
রাতের আকাশে জানালা দিয়ে চাঁদ দেখা, এই এক নৈসর্গিক অভিজ্ঞতা; জীবনের সব চেয়ে মনোরম একটি মুহূর্ত।
প্রতিটি মানুষ হল চাঁদের মতো! যার একটা অন্ধকার দিক আছে, কিন্তু সেদিক সে কাউকে দেখাতে চায় না।
চাঁদ হলো তোমার হৃদয়ের প্রতিচ্ছবি, আর চাঁদের আলো হলো তোমার ভালোবাসার ঝিলিক।
জ্যোৎস্না রাত সেই সময় যখন প্রকৃতি আর মানুষের মাঝে কোনো ফারাক থাকে না; সবাই যেন মিশে যায় এক অনন্ত শান্তিতে।
ফ্যাকাশে মেঘের মতো চাঁদের আকাশ পিছে রেখে চ’লে যাই;- কোন এক রুগ্ন হাত আমাদের টানে? পাখির মায়ের মতো আমাদের নিতেছে সে ডেকে আরো আকাশের দিকে,- অন্ধকারে,- অন্য কারো আকাশের থেকে!
চাঁদের আলোয় তোমায় খুঁজে পেয়েছিলাম বারেবার, তোমায় ছোবো বলে হাত বাড়িয়ে পেয়েছি আধার!
চাঁদ তখনই সুন্দর যখন মন সৌন্দর্য খোঁজে এবং হৃদয় ভালোবাসায় পূর্ণ থাকে!
আজকের জ্যোৎস্না রাতের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, যদি আজ আমি তোমাকে নিয়ে জ্যোৎস্না রাতের চাঁদ একসাথে না দেখি।