#Quote

More Quotes
ভালোবাসা তখনই তিক্ত হতে শুরু করে , যখন ভালোবাসার মানুষটা অবহেলা করতে শুরু করে।
মানুষ কঠিন আচরণ করতে পারে, যাকে তুচ্ছ ভাবে শুধুমাত্র তার সাথেই। তোমার মন স্বচ্ছ-শুভ্র,তুমি সম্মানের, তুমি অনেক দামী কেউ একজন। অন্তত এটুকু বুঝতে পারার পরে,কারো কাছেই নিজের অবহেলা পাওয়াটাকে মেনে নিও না
একজন মানুষ কে ভিতর থেকে মেরে ফেলার জন্য তার কাছের মানুষদের অবহেলাই যথেষ্ট
সকল অন্ধকার দূর হয়ে গেল, যখন আমি আমার হৃদয়ের মধ্যে প্রদীপটি দেখলাম। - কবির
যে মানুষটার জন্য.. তুমি সবার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে…. একদিন সেই মানুষটা তোমাকে দূরে করে দেবে!
তোমাকে কতটা ভালোবাসি সেটা কখনো বলাই হলো না, ভুল বুঝে তুমি আমায় দূরে ঠেলে দিলে।
অবহেলা করলে বিশ্বাসের দেয়াল ভেঙে যায়, আর তারপর আর কিছুই আগের মতো থাকে না।
ক্ষুদ্র ক্ষুদ্র অবহেলা, রাগ ও অভিমান এক সময় একটি সম্পর্কের মাঝে বড় ধরনের দেয়াল তৈরি করে ফেলে। একটি ইটের দেয়াল হয়তো যেকোন সময় ভেঙ্গে ফেলা যায় কিন্তু মনের মাঝে দেয়াল তৈরি হলে সেই দেয়াল সহজে আর ভাঙা যায় না বা ভাঙা হয়ে ওঠে না।
বেখেয়ালি হতেই পারি, আদতে মজবুর তো নয়, তোমার থেকে আমার পাড়া আজও তেমন দূর তো নয়।
যখন কেউ বুঝে যাবে যে, আপনি তার প্রতি দুর্বল, তখন থেকেই শুরু হবে অবহেলার অধ্যায়।