#Quote
More Quotes
আহ অপ্রকাশিত অনুভূতি প্রকাশ না করতে পারার যন্ত্রণা কি যে ভয়ংকর চাপ অনুভব হয় বুকে মনে হয় ভেসে যাই কোথাও।
সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন।
আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই, মন ভালো নেই; তোমার আসার কথা ছিলো, তোমার যাওয়ার কথা ছিলো - আসা-যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিলো সেসব কিছুই হলো না, কিছুই হলো না; আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত শুধু হাহাকার শুধু শূন্যতা, শূন্যতা
ভালোবাসার মানুষটাকে মনের ভেতরে চিরকালের জন্য ধরে রাখা যায়, কিন্তু বাস্তবতার কষ্ট মুছে ফেলা যায় না।
এমন ভাবে জীবন যাপন করো যেন কখনো মরতে হবে নাহ, আবার এমন ভাবে মরে যাও যেন কখনো জীবিত ছিলে নাহ। -শেখ সাদী
মনের জোর যার নষ্ট হয়ে যায় তাকে ঘাঁটানো কখনই উচিত নয়।
নিজের মৃত্যুর পরেও যে জিনিস মানুষের মনে থেকে যায় সেটা হল তার ব্যবহার।
যে সত্যিই জানে যে যেকোনো পরিবেশে কিভাবে বাঁচতে হবে, মৃত্যুর প্রসঙ্গ কখনোই তার কাছে বিভীষিকাময় বলে মনে হবে না।
ভালোবাসা হলো সেই অনুভূতি, যা হৃদয়ের গভীরে থেকে নতুন জীবনের সূচনা করে।
সারা শহর পুড়ছে রোদে, মনের ভেতর গুমোট শোক! ঝমঝমিয়ে বৃষ্টি শেষে, তোমার আমার দেখা হোক।