#Quote
More Quotes
ভালোবাসার অনুভূতি আসলে শব্দ বা কোন ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। যদি ভালোবাসার অনুভূতি শব্দ বা ভাষা দিয়ে প্রকাশ করা যেত তাহলে পৃথিবীতে ভালোবাসা নিয়ে মানুষের এত হাহাকার থাকত না।
অভিমানের ভাষা বােঝার মতন ক্ষমতা সবার থাকে না।
চোখের যে ভাষা রয়েছে তা কখনো পরিবর্তন হয় না, কেননা তা সর্বত্রই একই, তবে ভিন্ন মানুষের চোখের সৌন্দর্য্য ভিন্ন হয়।
চোখের ভাষা সেটা বলে দিতে পারে যেটা ঠোঁট বলতে ভয় পায়।
আমাদের জীবনে সুখের জন্য বন্ধুত্ব অপরিহার্য। এটি এমন একটি আশ্রয় যা আমাদের সব দুঃখকষ্ট দূর করতে সহায়তা করে। - এপিকুরাস
ভদ্রতাই হলো মানবতার ভাষা।
পৃথিবী মায়াবী এক স্বপ্নলোক, যত্নে রাখি তার প্রতিটি শাখা-পাতা।
সব অনুভূতির ব্যাখ্যা হয় না কারণ মনের ভেতরের আবেগ অনেক সময় ভাষার বাইরে চলে যায়, আর তখনই চোখ বলে দেয় সবকিছু।
আমি পৃথিবী বলছি! হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো আমি তোমাদেরই পৃথিবী, যে পৃথিবীতে তোমরা তোমাদের জন্মলগ্ন থেকে আছো। আর শুধু যে আছো তাই নয়!নির্বিকার ভাবে অত্যাচার করেছো আমার উপরে, আমি চুপ করে সবকিছু সহ্য করেছি বলে তোমরা ভেবেছো আমার হয়তো কোনও অনুভূতিই নেই! একবারের জন্যেও কি তোমরা ভেবেছো যে,আমারও প্রাণ আছে,আমিও কষ্ট পাই।
দাম্পত্য জীবন মানেই পরস্পরের মনের ভাষা বোঝা। কখনো কোনো কথা না বলেও বুঝে ফেলা— কে কেমন আছে, কী চায়, কোথায় ব্যথা লুকিয়ে আছে।