#Quote
More Quotes
ফুলের পাপড়ির ভাঁজে লুকিয়ে থাকে সৃষ্টিকর্তার শিল্পকর্মের সৌন্দর্য, যেন জীবনের প্রতিটি ক্ষুদ্রতম জিনিসের মধ্যেও অপার সৌন্দর্য রয়েছে।
দাম্পত্য জীবনের সৌন্দর্য হলো – যখন তোমার সবচেয়ে খারাপ দিনেও একজন মানুষ থাকে যে তোমাকে বলবে, ‘আমি আছি’।
আপনি জলের যে প্রতিটি বিন্দু গ্রহণ করেন প্রতি মুহূর্তে যে প্রশ্বাস নেন প্রাণভরে তা সমুদ্রের সাথেই জড়িত। আপনি পৃথিবীর কোথায় অবস্থান করছেন তা বিচার্য বস্তু নয়।
আদর্শগুলি নক্ষত্রের মতো: আমরা কখনই তাদের কাছে পৌঁছাই না, কিন্তু সমুদ্রের মেরিনারদের মতো, আমরা তাদের দ্বারা আমাদের পথ নির্ধারণ করি।
কোন একটি পাহাড় তোমার আমার অভিসারের সাক্ষী হয়েছিল। প্রকৃতির মাঝে ডুবে গিয়েছিলাম আমরা।
মানুষের সৌন্দর্য আর ফুলের সৌরভের মধ্যে কোন পার্থক্য নেই!! দুটোই ফুরিয়ে গেলে এদের কদরও কমে যায়।
নারীর আসল সৌন্দর্য তার চরিত্রে, বাহ্যিক রূপে নয়। চরিত্রহীন নারী সবকিছু পেয়ে হারায়।
ফুলের রূপ ও সৌন্দর্য দেখে মনে হয় পৃথিবী সবসময়ই আমাদের আনন্দ আর ভালোবাসা উপহার দিয়ে থাকে।
শুভ্র কাশফুলের ঢেউ খেলানো সৌন্দর্য আমার হৃদয় ছুঁয়ে যায়। প্রকৃতির এই শান্ত ও স্নিগ্ধ রূপ মনকে এক অনাবিল আনন্দে ভরিয়ে তোলে।
পৃথিবীর আসল সৌন্দর্য দেখতে হলে মানচিত্রের গণ্ডি পেরিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাও।