#Quote
More Quotes
অদ্ভুত, অদ্ভুত’ বলে সমস্বরে চিৎকার করে উঠলেন কিছু লোক। আমি নগরের জ্যেষ্ঠ শামুক একবার একটু নড়েই নতুন ভঙ্গিতে ঠিক গুটিয়ে গেলাম, জলে দ্রাঘিমা জুড়ে যে রকম গুটানো ছিলাম, ছিমছাম একা একা ভেতরে ছিলাম, মানুষের কাছে এসে নতুন মুদ্রায় আমি নির্জন হলাম, একাই ছিলাম আমি পুনরায় একলা হলাম।
আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ, প্রকৃতি আমায় বারবার কাছে টানে। তাইতো আমি সুযোগ পেলেই বেড়িয়ে পড়ি প্রকৃতির পানে।
গুগলে সার্চ দিলাম “সরল মনের মানুষ আর হঠাৎ দেখি নিজের ছবিই দেখাচ্ছে!
কেউ কেউ একা থাকার ভয়ে অযোগ্য মানুষকে আঁকড়ে ধরে।
আমাদের সমাজে ভালো মানুষের কোন মূল্য নেই, কারণ সমাজ সাদামাটা মানুষদের দাম দেয় না ।
আল্লাহর সবচেয়ে অপছন্দের মানুষ হলো সেই ব্যক্তি যে কৃপণ এবং অহংকারী।
আমি একজন মানুষ, অনুভূতি, আবেগ দাগ এবং ত্রুটি সহ অন্য কারো মতোই সাধারণ মানুষ। – জোশ গর্ডন
কঠিন সময় কাউকে বলে আসে না, কিন্তু সেই সময়টাই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে। কষ্টই জীবন শেখায়।
মানুষ যা জানে না, তা নিয়েই ভয় পায়। তাই অন্ধবিশ্বাসের পরিবর্তে জ্ঞান অর্জনের চেষ্টা করো। প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার মাঝেই লুকিয়ে আছে প্রকৃত শিক্ষা।
একাকিত্বের কষ্ট মানুষকে পাথরের মতই কঠিন করে দেয়। একটা সময় গিয়ে একা মানুষটা আর কোনো সম্পর্কে জড়াতে চায় না।