#Quote
More Quotes
যদি কাউকে অকারণে ছেড়ে চলে গিয়ে ধোঁকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা। শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও।
আমি জানি তুমি আমাকে ছেড়ে যাবে না কিন্তু বিশ্বাস করো তবুও আমি তোমাকে হারানোর ভয় পাই।
আমার মনেহয়, বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সবকিছুর পরও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন সৃষ্টি কর্তার ওপর তোমার বিশ্বাস থাকবে, তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে।
তোমার বিশ্বাস পাহাড়কেও সরিয়ে ফেলতে পারে তবে তোমার সন্দেহ তোমার জন্য আরো একটি দাড় করিয়ে দিবে।— সংগৃহীত
একাকিত্বে ভয় আর এখন লাগে না, এখন ভয় লাগে কারো ওপর বিশ্বাস করতে! আবার যদি অভ্যেস হয়ে যায়।
জীবন এবং বিশ্বাস একই, গড়তে বছর লাগে কিন্তু ধ্বংস হতে সেকেন্ড লাগে।
কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু আমাদের বিশ্বাস ভাঙার জন্য। তাই একাকিত্ব জীবনই শ্রেয়।
আমি বিশ্বাস করি জীবনের সবকিছুর দায় তোমার। - জর্জ বার্নার্ড শ'
একবার বিশ্বাস করো, তারপর না হয় দেখো কে তোমার হয়ে দাঁড়ায় আর কে তোমার বিপরীতে।
একজন ভাল মানুষ হবার জন্যে ঈশ্বরে বিশ্বাস করা আবশ্যক নয়। একদিক থেকে প্রচলিত ঈশ্বরের ধারণা পুরাতন হয়ে গেছে। একজন মানুষ ঈশ্বরে বিশ্বাস না করেও আধ্যাত্নিক হতে পারেন। কাউকে উপাসনালয়ে গিয়ে দান করেই ধর্ম পালন করতে হবে এমন কথা নেই কারো জন্যে প্রকৃতিই হতে পারে উপাসনালয়। পৃথিবীর ইতিহাসে উৎকৃষ্ট কিছু মানুষ ছিলেন যারা ঈশ্বর বিশ্বাসী ছিলেন না আবার কিছু নিকৃষ্টতম কাজ করা হয়েছে ঈশ্বরের নামে।- পোপ ফ্রান্সিস