#Quote
More Quotes
অর্থের প্রয়ােজন নেই, পদমর্যাদার প্রয়ােজন নেই। প্রয়ােজন আছে শুধু চরিত্রের, যা মানুষের জীবনে সর্বাপেক্ষা প্রয়োজনীয়। – ব্লাকি
অন্যের চরিত্র নিয়ে তারাই সমালোচনা মূলক কথা বলে যাদের নিজেদের চরিত্র ঠিক থাকে না।
লোক তার সঙ্গীর স্বভাব-চরিত্র দ্বারা প্রভাবিত। অতএব সে যেন খেয়াল রাখে কার সঙ্গে সে বন্ধুত্ব করছে
মানুষ জন্মসূত্রেই মানুষ আকৃতির চেহারা পায় কিন্তু সব মানুষ এই চরিত্র পায় না।
চেহারাটা বদলানো যাবে না কারণ এটা আল্লাহর সৃষ্টি চরিত্রটা বদলাও কারণ এটা তোমার সৃষ্টি।
কিছু মানুষের চরিত্র তুমি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যতক্ষণ না পথটা পাথুরে হচ্ছে।
মানুষের চরিত্রকে উজ্জ্বল এবং পরিস্ফুট করে তুলতে পরিশ্রমের কোনও বিকল্প হয় না।
একজন মানুষের চরিত্র কে চিনতে গেলে মূলত তার সাথে মেলামেশার প্রয়োজন হয় না প্রয়োজন হয় সেই মানুষটার কথাবার্তা মাধ্যমেই তার চরিত্রকে বুঝা যায়।
তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বপেক্ষা উত্তম, যে চরিত্রের দিক দিয়ে উত্তম। - আল হাদিস
রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয় - আল হাদিস