#Quote
More Quotes
দৃষ্টি একটি হাতিয়ার যা দিয়ে আমরা আমাদের বাস্তবতা তৈরি করি।
শান্তি অন্তরের ইন্দ্রিয়কে, বাহিরের ইন্দ্রিয়কে উদার প্রসারিত করিয়া ধরে, আর এইজন্যই সেখানে আসিয়া ধরা দেয় অন্তরের অসীমের স্বাচ্ছন্দ্য। শান্তির মধ্যেই গাঢ় হইয়া জমিয়া উঠে একটা আত্মস্থ সামক্ষ্য শান্তি স্বচ্ছতা দৃষ্টিকে লইয়া চলে গভীর হইতে গভীরে।
আমি সৃষ্টিকে ভালোবাসি, কারন তা স্রষ্টার সৃষ্টি! আমি প্রকৃতির মাঝে হারাই, কারন তা স্রষ্টার দৃষ্টি!
ফিলিস্তিন নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। কিছু লোক মনে করে এটা শুধু একটা রাজনৈতিক সংঘাত, ধর্মের লড়াই। কিন্তু আসল সত্যিটা হলো, এটা একটা মানবিক বিপর্যয়।
আমি ভিজি তুমি ভেজো, ভিজি দুজন বৃষ্টিতে, মনের মাঝে জ্বলাই আগুন বাকা চোখের দৃষ্টিতে।
অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয়—পরের দেশের ভালোটা তো শিখিতে পারিই না, নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায়। - রবীন্দ্রনাথ ঠাকুর
স্বাধীনতা এসেছে, কিন্তু আমাদের দৃষ্টিতে এখনও অনেক কাজ বাকি।
বুকের মধ্যে শুধু স্মৃতি আছে অবশেষ, তোমাতে আমার অসহায় দৃষ্টি অনিমেষ । দুঃখ বিনা বাকি নেই সুখের কোন লেশ, তোমাকে ছাড়া আমিতো হয়ে গেছি শেষ ।
যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয়, তাকানো। - যাযাবর
আল্লাহ সেই মহিলার উপর করুণার দৃষ্টি দেন না, যে স্বামীর শুকরিয়া আদায় করে না আবং স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করে না। [সুনানে কুবরা-নাসাঈ, ১৫১১৭]