#Quote
More Quotes by Bertolt Brecht
সবচেয়ে বড়ো অশিক্ষিত হলো সে - যার কোনও রাজনৈতিক শিক্ষাই নেই।
সেই দেশ বড়োই অসুখী, যার জন্যে আলাদা করে বীর নায়কদের দরকার হয়।
তুমি যদি মনে করো টাকা চুরি করবে, তাহলে ব্যাঙ্ক-ডাকাতি না করে বরং ব্যাঙ্ক খোল একটা।
শিল্প কখনোই বাস্তবের দর্পণ নয়; বরং তা হলো বাস্তবকে গড়েপিটে নেবার হাতুড়ি।
ক্ষুধার্ত মানুষ হাতে বই তুলে নাও, ওটাই হবে তোমার হাতিয়ার।
প্রত্যেকেরই প্রয়োজন হয় অন্যদেরকে।
মশাইরা, আপনাদের চমৎকার ওই সব তত্ত্ব আওড়াতেই পারেন, কিন্তু যতক্ষণ আমাদের দু-মুঠো অন্ন না জুটছে, ওইসব ঠিক- ভুলের কড়চা অপেক্ষা করতে পারে বরং।
যখন ঝড় ওঠে আকাশে, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা না করে, নিজেই নিরাপদ একটা আশ্রয় খুঁজে নাও।
এমন কিছুই নেই, যার পরিবর্তন করা যায় না।
অরাজনৈতিক-শিল্প সৃষ্টির অর্থ, শাসকশ্রেণির সঙ্গে দোস্তালি।