#Quote
More Quotes
শেষ যেদিন এই পুণ্যভূমে পড়েছিল পায়ের চিহ্ন ভাষারা সব স্তব্ধ হ’লে মেঘ করেছিল সেদিনও।
বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ছাড়া আর কারো রচনায় আমার মন বসে না।
বাংলা গদ্যের ভাষা ও রচনারীতিতে তিনি যে পরিবর্তন এনেছেন, বাংলা সাহিত্যের ইতিহাসে তাঁর বড়ো দান বলে তা স্বীকৃত হবে।
ভাষা হলো আত্মার রক্ত যার মধ্যে চিন্তা -চেতনা বিকাশ লাভ করে এবং সেগুলো প্রকাশও পায় ভাষারই মাধ্যমে।
আমরা বাঙালি, বাংলা আমার জাতি, বাংলা আমার ভাষা একুশে ফেব্রুয়ারি স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই সকল শুভানুধ্যায়ীদের !
কারো মনের ভাষা বুঝতে হলে আগের তার মুখের ভাষা বুঝতে হবে
দূর পাহাড়ে ঘুরতে যাবো প্রিয়া তোমার সাথে জুম ঘরেতে বসে দুজন দেখবো আকাশ রাতে, চলার পথে ক্লান্ত হয়ে তাকাবে আমার পানে এক পলকেই বুঝে নেবো চোখের ভাষার মানে।
ভালোবাসার অনুভূতি আসলে শব্দ বা কোন ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। যদি ভালোবাসার অনুভূতি শব্দ বা ভাষা দিয়ে প্রকাশ করা যেত তাহলে পৃথিবীতে ভালোবাসা নিয়ে মানুষের এত হাহাকার থাকত না।
টাকা একটাই ভাষায় কথা বলে। আজ যদি তুমি আমাকে বাঁচাও, আমি তোমাকে কাল বাঁচাবো।
দুঃখটা এত বড়, যে কোন ভাষায় প্রকাশ করা যায় না,শুধু মন খারাপ থাকে, আর কিছুই অনুভব করি না।