#Quote
More Quotes
মাতৃভাষা শেখা একজন শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুর চিন্তাভাবনা, জ্ঞান অর্জন এবং সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ঐতিহ্য একটি বাতিঘরের মতো, এটি আপনাকে পথ দেখায়, এগিয়ে যান আর আগের ভুলগুলো থেকে শিখুন।
বই হল শিক্ষার এমন এক মাধ্যম যার সাহায্যে আমরা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করতে পারি,শিক্ষার সার্বজনীনতার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ।
শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা! আমাদের ভাষাগুলি গল্প, ঐতিহ্য এবং জ্ঞানের ভান্ডার। আসুন পরবর্তী প্রজন্মের কাছে সেগুলি প্রেরণ করি।
ঐতিহ্য হলো জাতি সত্তার মূল, যা তার সংস্কৃতির সমস্ত দিককে পরিচালনা করে।
আমাদের দেশে নালিশ করার একটা সংস্কৃতি রয়েছে। কিন্তু এই তরুণদের দেখুন, তারা নালিশ না করে নিজ সমাজের সমস্যা সমাধানে নিজ মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করে যাচ্ছে। অন্যের দিকে তাকিয়ে না থেকে নিজে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এই দিনটি আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে, আমাদের মাতৃভাষা আমাদের অহংকার, আমাদের গর্ব।
মাতৃভাষা আমাদের সবার কাছে প্রিয় তাই সবার কাছেই এটি বিশেষ কিছু। আপনাদেরকে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের অসংখ শুভেচ্ছা।
ভাষা শহীদের বলিদানের বিনিময়ে পেয়েছি আমরা আমাদের মাতৃভাষা; ধন্য হয়েছে এই বাংলা ধন্য হয়েছি আমরা কারণ , আমরা পেয়েছি বাংলা ভাষা।
একটি উৎসব মিলনের, একটি উৎসব সংস্কৃতির, প্রতিটি উৎসব ভালোবাসার।