#Quote
More Quotes by Samaresh Majumdar
আমরা মনে করি প্রেমের পরিণতি বিয়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিয়েতে প্রেম শেষ হয়ে যায়। তাছাড়া প্রেমিক হিসেবে কেউ অসাধারণ হতে পারে কিন্তু স্বামী হিসাবে অযোগ্য হওয়া বিচিত্র নয়। - সমরেশ মজুমদার
দুজনের মানসিক ব্যবধান যত বাড়বে তত ভান করবে—কিছুই হয়নি।
মানুষ বই না ভালোবাসতে পারে, কিন্তু আলাদাভাবে সাহিত্যের একটা মূল্যায়ন থাকবে সব সময়।
শরীরের কোন অংশে পচন এলে তা সঙ্গে সঙ্গে বাদ দেওয়াই বুদ্ধিমানের কাজ। - সমরেশ মজুমদার
নাটকের সংলাপ তো মিথ্যে কথা নয় । জীবনের কথা । হয়তো সেই জীবনটা তোমার নয় । কিন্তু কারও-না-কারও জীবনে ওইরকম ঘটনা ঘটেছে। তুমি সেই জীবনটাকে যদি ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারো তাহলে দেখবে আনন্দে মন ভরে যাবে। - সমরেশ মজুমদার
শাদা ছিট কালো পায়রার ওড়াওড়ি জ্যোৎস্না গায়ে মেখে মায়াবী আলোয় অস্পষ্ট হয়ে হারিয়ে যায়। - সমরেশ মজুমদার
আত্মবিশ্বাস থাকা ভালো তবে বাড়াবাড়িটা ভালো নয়। - সমরেশ মজুমদার
স্ত্রীলোকেরা কখনওই অন্য স্ত্রীলোককে সুখী দেখতে পারে না।
স্মৃতি যতক্ষণ জড় হয়ে থাকে ততক্ষণ তা সহনীয় । কারণ জড় বিলোপ পাবেই । কিন্তু সচল ছবি, গলার স্বর কখনই স্মৃতিকে মরতে দেয় না । এক জীবনে দেখা সব মৃত্যু যদি এভাবে সজীব থাকত, তাহলে মানুষ পাগল হয়ে যেত।
শুনি আপন বুকের দুরুদুরু, সেখানে একমত্ত আগুন্তক, রক্তকনায় তুলেছে তোলপাড়, সেইখানেতেই সুখ, আমার সুখ।