#Quote

নাগ’ যদি ‘নাগা’ হয়, ‘সেন’ হয় ‘সেনা, বড়ই কঠিন হবে মেয়েদের চেনা॥

Facebook
Twitter
More Quotes by Sukanta Bhattacharya
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
আমার মৃত্যুর পর, জীবনের যত অনাদর- লাঞ্ছনার বেদনায়, স্পষ্ট হবে প্রত্যেক অন্তর
ততদিন প্রাণ দেব শক্রর হাতে, মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে। ইতিহাস! নেই অমরত্বের লোভ, আজ রেখে যাই আজকের বিক্ষোভ॥
বাঁচাব দেশ, আমার দেশ, হানবো প্রতিপক্ষ, এ জনতার অন্ধ চোখে আনবো দৃঢ় লক্ষ্য। বাইরে নয় ঘরেও আজ মৃত্যু ঢ’লে বৈরী, এদেশে জন-বাহিনী তাই নিমেষে হয় তৈরী
বলতে পারো ধনীর মুখে যারা যোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য? ‘হিং-টিং-ছট’ প্রশ্ন এসব, মাথায় মধ্যে কামড়ায়, বড়লোকের ঢাক তৈরি গরীব লোকের চামড়ায়।
এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়— এ দেশের বুকে আঠারো আসুক নেমে।
আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য, হয়তো চোখেও পড়ি না: তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ— বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস; আমি একটা দেশলাইয়ের কাঠি।
বন্ধু, আজকে বিদায়! দেখেছ উঠল যে হাওয়া ঝোড়ো, ঠিকানা রইল, এবার মুক্ত স্বদেশেই দেখা ক’রো॥
অনেক স্তব্ধ দিনের এপারে চকিত চতুর্দিক, আজো বেঁচে আছি, মৃত্যুতাড়িত আজো বেঁচে আছি ঠিক।
জাগবার দিন আজ, দুর্দিন চুপি চুপি আসছে; যাদের চোখেতে আজো স্বপ্নের ছায়া ছবি ভাসছে— তাদেরই যে দুর্দিন পরিণাম আরো বেশী জানবে, মৃত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে শেল হানবে।