#Quote
More Quotes by Shankha Ghosh
এত যদি ব্যূহ চক্র তীর তীরন্দাজ, তবে কেন শরীর দিয়েছ শুধু বর্মখানি ভুলে গেছ দিতে!
মাটিতে বসানো জালা, ঠান্ডা বুক ভরে আছে জলে এখনও বুঝিনি ভালো কাকে ঠিক ভালোবাসা বলে।
দেখবার একটা যোগ্য আয়না পাওয়া যায় অন্যদের মধ্যে, আর তাই অন্যদের এত করে লক্ষ্য করতে হয়।
হাওড়া ব্রিজের চুড়োয় উঠুন, নীচে তাকান, ঊর্ধ্বে চান— দুটোই মাত্র সম্প্রদায় নির্বোধ আর বুদ্ধিমান।
স্রোতের ভিতরে ঘূর্ণি, ঘূর্ণির ভিতরে স্তব্ধ আয়ু লেখো আয়ু, লেখো আয়ু চুপ করো, শব্দহীন হও।
হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়।
শূন্যতাই জানো শুধু ? শূন্যের ভেতরে ঢেউ আছে সেকথা জানো না?
হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়।
নতুন শব্দের সৃষ্টি নয়, শব্দের নতুন সৃষ্টিই কবির অভিপ্রায়।
মদ খেয়ে তো মাতাল হত সবাই কবিই শুধু নিজের জোরে মাতাল !