#Quote
More Quotes by Safiuddin Ahmed
মানুষ মন খুলে কথা বলুক। ভিন্ন মত মানেই সুন্দর। নিজের মতের সাথে না মিললেই কাউকে আঘাত করাটা ঠিক না!
কাউকে ছোট করে বড় হওয়া যায়না, বড় করে বড় হতে হয়!
একটা বয়সের পর বন্ধু, বন্ধুত্ব বলে আর কিছু থাকে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়। ভারিক্কি সব নাম দেওয়া হয় বন্ধুত্বের। লম্বা জীবনটা নিয়ম মেনে একাই টেনে নিয়ে যেতে হয় তখন!
মানুষ মূলত চলতে ফিরতে পারা কবর, জীবনের শেষ সময়ে এসে মাটির কাছে শরীরের বাকি অংশটা খুঁজে পায়, শেকড় গজায়…!
আপনাকে দিয়ে হবেনা’ এটা যত দ্রুত মেনে নিবেন ততই ভালো। আমি আমারটা মেনে নেবার পর জীবন সহজ এখন!
পৃথিবী সমান দুঃখ বুকের ভেতর পুষে হেসে যাওয়া প্রাণীটার নাম মানুষ!
না পেতে পেতে অভ্যস্ত মানুষগুলো হুট করে জীবনে কিছু পেয়ে গেলে এই পাওয়াটাকে অপরাধ বলে মনে করে!
কিছু মানুষ জীবনে আসেই চলে যাবার জন্য!
দেখেছি মানুষ মূলত ঘৃণাই পোষে বুকে, হাসি ফোটে ঠিক মানুষের মুখে- আরেক মানুষকে আঘাত করার সুখে!
মন খারাপের দিনে কেউ একটু ভালোবাসলে, ভালো কথা বললে চোখ ঝাপসা হয়ে যায়!