#Quote
More Quotes by Safiuddin Ahmed
মন খারাপের দিনে কেউ একটু ভালোবাসলে, ভালো কথা বললে চোখ ঝাপসা হয়ে যায়!
আমাদের সবারই কারো না কারো, কিছু না কিছু মানুষের কাছে ক্ষমা চাইবার থাকে! অই মিলিয়ে যাওয়া মোমের মতোন ক্ষমার ইচ্ছেটুকুনই ব্যাস! ক্ষমা চাওয়া আর হয়না!
না পেতে পেতে অভ্যস্ত মানুষগুলো হুট করে জীবনে কিছু পেয়ে গেলে এই পাওয়াটাকে অপরাধ বলে মনে করে!
আপনাকে দিয়ে হবেনা’ এটা যত দ্রুত মেনে নিবেন ততই ভালো। আমি আমারটা মেনে নেবার পর জীবন সহজ এখন!
সবকিছু আঁকড়ে ধরে রাখতে নেই, ভুল ভাঙানোর প্রয়োজনও ফুরিয়ে যায় এক সময়!
মনে রাখবেন, অর্থ এবং ক্ষমতা ছাড়া বিনয়ের দাম নেই কারও কাছে। ধনী এবং ক্ষমতাবানরা কারও সাথে সামান্য ভালো ব্যবহার করলেই আমরা খুশিতে গদগদ হয়ে যাই। পৃথিবী এমনই নির্মম অনেক সত্য শেখায় প্রতিদিন। ভালো থাকতে হলে তাই মেনে নিন,মানিয়ে নিন।
একটা বয়সের পর বন্ধু, বন্ধুত্ব বলে আর কিছু থাকে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়। ভারিক্কি সব নাম দেওয়া হয় বন্ধুত্বের। লম্বা জীবনটা নিয়ম মেনে একাই টেনে নিয়ে যেতে হয় তখন!
মানুষ মন খুলে কথা বলুক। ভিন্ন মত মানেই সুন্দর। নিজের মতের সাথে না মিললেই কাউকে আঘাত করাটা ঠিক না!
কাউকে ছোট করে বড় হওয়া যায়না, বড় করে বড় হতে হয়!
পৃথিবী সমান দুঃখ বুকের ভেতর পুষে হেসে যাওয়া প্রাণীটার নাম মানুষ!