#Quote
More Quotes by Mahadev Saha
যারা প্রতিদিন একটু একটু করে কষ্ট পায়, তারা কাউকে কষ্ট দিতে পারে না, তারাই সবচেয়ে বেশি মানুষ।
আমি বারবার প্রেমে পড়েছি, কারণ প্রেম আমাকে বারবার মানুষ করেছে, নরম করেছে হৃদয়।
আমি কবিতা লিখি না, আমি নিজেই একেকটা কবিতা হয়ে বাঁচতে চাই, অনুভবে গড়া এক কবিতার নাম মহাদেব সাহা।
তোমাকে ভুলতে চেয়ে আরো বেশী ভালবেসে ফেলি, তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশী গভীরে জড়াই যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে, ততই তোমার হাতে বন্দী হয়ে পড়ি, তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই! - মহাদেব সাহা
আমার কবিতা যেন শুধু পঙক্তি না হয়, যেন সেটা কারো একাকীত্বে আশ্রয় হয়ে দাঁড়ায়।
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেবো, কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়
ভালোবাসা কখনো দাবি করে না, ভালোবাসা শুধু নিঃশব্দে দিয়ে যায়, প্রতিদানে কিছু চায় না।
বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দে সব আঘাত আমি মাথা পেতে নেবো
জীবন এক বিশাল কবিতা, আর আমরা তার প্রতিটি লাইনে কষ্ট, প্রেম আর আশা খুঁজে বেড়াই।
আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই, মন ভালো নেই; তোমার আসার কথা ছিলো, তোমার যাওয়ার কথা ছিলো - আসা-যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিলো সেসব কিছুই হলো না, কিছুই হলো না; আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত শুধু হাহাকার শুধু শূন্যতা, শূন্যতা