#Quote
More Quotes by Jibanananda Das
তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল,সূর্য মানে আলো। এখনো নারী মানে তুমি,কত রাধিকা ফুরালো।
তুমিও দেখনি ফিরে, তুমিও ডাকনি আর, আমিও খুঁজিনি অন্ধকারে।
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়; হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। - জীবনানন্দ দাশ
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের’ পরহাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা । - জীবনানন্দ দাশ
সকল কঠিন সমুদ্রে প্রবাল লুটে তোমার চোখের বিষাদ ভৎসনা,প্রেম নিভিয়ে দিলাম,প্রিয়।
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না; আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে, পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে । - জীবনানন্দ দাশ
থমথমে রাত, আমার পাশে বসল অতিথি, বললে, আমি অতীত ক্ষুধা, তোমার অতীত স্মৃতি।
যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষন । - জীবনানন্দ দাশ
আরম্ভ হয় না কিছু — সমস্তের তবু শেষ হয় — কীট যে ব্যর্থতা জানে পৃথিবীর ধুলো মাটি ঘাসে তারও বড় ব্যর্থতার সাথে রোজ হয় পরিচয়! যা হয়েছে শেষ হয়; শেষ হয় কোনোদিন যা হবার নয়! - জীবনানন্দ দাশ
কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।