#Quote
More Quotes by Probar Ripon
যারা আমাকে ভালোবাসেন, ভালোবাসা শেষ হলে জানাবেন, নতুন গান শোনাবো
"তোমার চোখ খোলো, চোখের ভেতরে আগুন, ভয় নেই পুড়বে না তুমি পুড়বে খাঁচার পাখি আর প্লাস্টিক বনভূমি" - ছাই গোলাপের কুঁড়ি-
মানুষকে আর ভূতে ধরে না, ভূতকে মানুষে ধরার ভয়ে ভূতেরা বিলুপ্ত প্রায়
আপনাকে বৃহতে উপলব্ধি করাই সত্য , অহংসীমায় অবরূদ্ধ জানাই অসত্য।
দরজা খুলে গেছে! স্বর্গের না আবার নরকের, তা সময় বলে দেবে
কি ভয়ংকর ব্যাপার, আমরা আলাদা হতে চাইলেও, পৃথিবী চায় না আমরা আলাদা হই
ব্যর্থতা খারাপ কিছু নয়, যত সময় অন্যের সফলতা দেখে ঈর্ষা না হয়
মুখোশ পরে থাকা মানুষের সবার সাথে সম্পর্ক ভালো থাকে, মুখোশ খুলে পড়লে দুজনেই প্রতারিত বোধ করে, হাস্যকর হলো যে মুখোশ পরেছিলো সেও অন্যকে প্রতারক বলে
জন্মানোর সুযোগ থাকে অনেকবার, কিন্তু মৃত্যুর সুযোগ আসে একবার
নিজের পথ খুঁজে বের করা আর নিজের মতো হওয়ার চেয়ে কঠিন কিছু নেই, অথচ সবাই ভাবে সফল অন্য কারো মতো হওয়া সহজ। আর অন্যের হয়ে যুদ্ধে গিয়ে অন্যের সুবিধা করতে অন্যের শত্রুকে নিজের শত্রু ভেবে যুদ্ধে মরা নয় কোনো দুঃসাহসিক কাজ