#Quote

মানুষের মৃত্যু হয় কিন্তু স্মৃতির মৃত্যু হয় না তা ফিরে আসে বারেবার ;মনকে নাড়া দিয়ে যায়।

Facebook
Twitter
More Quotes
বছরের এই শেষ দিনে বলবো অনেক মানুষ হারিয়েছে এই বছরটিতে নতুন বছরেও অনেকে হারাবেন কিন্তু তাদের অস্তিত্ব, বেঁচে থাকে চিরকাল স্মৃতিতেই যেন তাদের চির অমর, হয় না কখনো মৃত্যু তাদের।
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। - রবীন্দ্রনাথ ঠাকুর
শেষ হয়ে গেছে সাজানো ভালোবাসার সংসার, কিন্তু পেছনে ফিরে তাকালে দেখি: অনেক সুন্দর স্মৃতি করে আছে মুখ ভার।
ভালো থাকিস তুই তোর নতুন সঙ্গীকে নিয়ে, আমিও আছি বেশ তোর স্মৃতি গুলো নিয়ে।
নিজেকে যতই বোঝাতে যাই পুরনো স্মৃতিগুলো ততই বুকের বিতের আষ্টেপৃষ্টে ধরে রাখতে চায়
আলো কমে এলেও স্মৃতিগুলো ঝলমল করে।
স্মৃতির সরণি বেয়ে মানুষ যখন হেঁটে চলে,ভালোমন্দ অনেক কিছুই তার মনে পড়ে যায়,যা কখনো তাকে হাসায় আবার কখনো তাকে কাঁদায়।
মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভুলতে পারে না, সময়ের সাথে স্মৃতির উপর ধুলো পরে যায়, কিন্তু মুছে যায় না।
মনের খাতায় লেখা, প্রতি টা পাতায় লেখা থাকবে স্মৃতি,
মানচিত্রে নয়, স্মৃতিতে গাঁথা হোক আমার প্রতিটি গন্তব্য।