#Quote
More Quotes
পরিবারের হাসিটাই পুরো ট্রিপের সবচেয়ে দামী বিষয়।
আমাদের অফিস যেখানে, কারওয়ান বাজারে, একটা পরিবার সারাটা দিন, বাসের নিচে দিনের বেলাটা কাটিয়ে দেয়। দুটো শিশু বাসের নিচে ঘুমায়, খেলা করে। পাঁচটার পরে বাসটা চলে যায়, তারা উঠে আসে বহুতল অফিস ভবনের এক পাশের উঁচু বেদিতে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো করে দীর্ঘশ্বাস ফেলি: আমি কী রকমভাবে বেঁচে আছি, তুই এসে দেখে যা নিখিলেশ। - আনিসুল হক
ভাই মানে নিজের জামা জুতো ভাগাভাগি করে পড়া। এজন্যই হয়তো আরো বেশি সুদৃঢ় সম্পর্ক তৈরি হয়ে যায়।
একটা গাড়ি, কিছু প্যাকেট খাবার, আর আমার পরিবার—এই তো আমার ভ্রমণ সুখ।
কিছু পছন্দ না হলে তা পরিবর্তন করে ফেলো। আর তা না পারলে জিনিসটা সম্পর্কে তোমার ধারণা পরিবর্তন করো। - ম্যারি এংগেলবেরিইট
রক্তের সম্পর্ক মানেই ভালোবাসা – এই কথাটা সবসময় সত্যি হয় না।
ভালোবাসার সম্পর্ক সেটা নয় যে কষ্টের মুহূর্তে তোমাকে ছেড়ে যায় বরং যে তোমায় প্রতিটা মুহূর্তে সমর্থন করতে জানবে।
বন্ধু তুই আমার পরিবারের একজন। তোকে ছাড়া চলবে না আমার জীবন। পৃথিবীতে তোর আগমনের এই দিনে, প্রানভরা শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে।
পরিবারের সুখের জন্য ক্ষমাশীলতা হলো সবচেয়ে বড় অস্ত্র।
বিশ্ব শান্তি প্রচারে আপনি কী করতে পারেন ? বাড়িতে যান এবং আপনার পরিবারকে ভালবাসুন ।