#Quote
More Quotes by Kazi Nazrul Islam
আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে-দুলবে তরী রঙ্গে,প’ড়বে মনে সে কোন্ রাতে এক তরীতে ছিলেম সাথে,এমনি গাঙ ছিল জোয়ার,নদীর দু’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে-বুঝবে সেদিন বুঝবে ! - কাজী নজরুল ইসলাম
"অগ্নিবীণার ঝংকারে ফোটা তুমি আগুনের ফুল, তোমারি গানের ফুল দিয়ে পূজা করি কবি নজরুল।।"
“ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?”
“মোর ফুলবনে ছিল যত ফুল ভরি ডালি দিনূ ঢালি দেবতা মোর । হায় নিলে না সে ফুল ছি ছি বেভুল নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর”
সম্মুখে আমাদের পর্বত প্রমাণ বাধা, নিরাশার মরুভূমি, বিধি-নিষেধের দুস্তর পাথার; এই সব লংঘন করিয়া, অতিক্রম করিয়া যাইবার দুঃসাহসিকতা যাহাদের, তাহারা তরুণ।
আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান
আবার যেদিন শিউলী ফুলে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাথতে মালা, কাপবে তোমারকঙ্কণ কাদবে কুটির অঙ্গন, শিউলী ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাদি বুকের জ্বালা করবে মালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
আমার যাবার সময় হল দাও বিদায় মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়। ”
আসবে আবার আশিন হাওয়া, শিশির ছেচা রাত্রি থাকবে সবাই- থাকবে না এই মরন পথের যাত্রীই আসবে শিশির রাত্রি,থাকবে পাশে বন্ধু থাকবে রাত বাহুর বাধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
সকল বিশ্বকে, সকল সৃষ্টিকে জানব, বুঝব ও উপলদ্ধি করব- এই আত্মবিশ্বাস আমাদের তরুণদের জীবনে রূপায়িত হোক