#Quote
More Quotes
তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান। - রবীন্দ্রনাথ ঠাকুর
একটি শিশু তার পরবর্তী জীবনে কতটা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবে। সেটা তার শিক্ষকের মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। কেননা একজন শিক্ষক সেই শিশুটি কে প্রকৃত মানুষ হওয়ার জন্য মূল হাতিয়ার হিসেবে কাজ করে যায়
ভুল তোমার শিক্ষক হওয়া দরকার, আক্রমণকারী নয়।
আমার বাবাই আমার ১ম শিক্ষক, কিন্তু তার চেয়ে প্রধান হচ্ছে তিনি একজন অসাধারণ পিতা।
আমার মৃত্যুকালে তোমাকে যে- কথাটা বলিব মনে করিয়াছিলাম, আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে। আজ মনে হইতেছে, তুমি আমাকে যত শাস্তি দাও- না কেন আমি বহন করিতে পারিব।- রবীন্দ্রনাথ ঠাকুর
মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে , কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে । মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে , কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে , সেইজন্যই তাড়া।
জীবনে চলার পথে আপনি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন। আর সেই কথা টি হলো যে, একটি কলম, একটি বই এবং একজন শিক্ষক চাইলে এই গোটা বিশ্ব কে পরিবর্তন করে দিতে পারবে
শিক্ষার মূল হলো তেতো তবে এর ফল অনেক বেশি মিষ্টি। - এরিস্টটল
সময় হলো সবচেয়ে বড় শিক্ষক — যদিও সে কখনো কথা বলে না, কিন্তু শেখায় অসীম কিছু।
আমরা অজ্ঞ থাকবো বলে বদ্ধপরিকর ছিলাম আর আমাদের শিক্ষকরা আমাদের মন পাল্টানোর চেষ্টা করে যাচ্ছিলো – এলান ব্রায়েন