#Quote

আড়াল করা হোক যতই অবহেলা টের পাওয়া যাবেই

Facebook
Twitter
More Quotes
প্রতিটা মানুষই- বদলায় হয়তো অভাবে-নয়তো আঘাতে আর না হয় অবহেলা।
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহন করো । উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ । আমাকে আর কি বেদনা দেখাবে ?
মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না বরং কিছু কিছু স্মৃতি অবহেলা আর কঠিন পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে
আমি তোমার জন্য সব কিছু অবহেলা করলাম, আর তুমি সব কিছুর জন্য আমাকে অবহেলা করলে।
ক্ষুদ্র ক্ষুদ্র অবহেলা, রাগ ও অভিমান এক সময় একটি সম্পর্কের মাঝে বড় ধরনের দেয়াল তৈরি করে ফেলে। একটি ইটের দেয়াল হয়তো যেকোন সময় ভেঙ্গে ফেলা যায় কিন্তু মনের মাঝে দেয়াল তৈরি হলে সেই দেয়াল সহজে আর ভাঙা যায় না বা ভাঙা হয়ে ওঠে না।
যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না। তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে। জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না। কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয়। - রেদোয়ান মাসুদ
আজকের কাজ কালকের জন্য কখনো অবহেলা করে রেখে দিবে না।_হযরত ওমর (রাঃ)
যে সম্পর্কের জন্য বারবার নিজের মূল্যবোধ বিকিয়ে দিতে হয়, সেটা আর সম্পর্ক থাকে না সেটা হয়ে যায় নিঃস্বতা।
হাসির আড়ালেও অনেক কষ্ট থাকে।
কেউ অবহেলা করলে তার প্রতি কোন অভিযোগ না রেখে নিরবে তাকে ভুলে যান এটাই হবে সবচেয়ে বড় প্রতিশোধ।